টানা বর্ষণে পাহাড় ধস, কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ
রিপন মারমা, কাপ্তাই : টানা ভারী বর্ষণে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ওয়াগ্গা ইউনিয়নের বালুচর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ি মাটি ও গাছপালা ভেঙে প্রধান সড়কের ওপর পড়ায় মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে কাপ্তাইয়ের সাথে চট্টগ্রামসহ সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুই পাশে আটকা পড়েছে শত শত যানবাহন, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীসাধারণ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে মঙ্গলবার সকাল ৯টার দিকে বালুচর এলাকায় পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। মুহূর্তের মধ্যেই সড়কের ওপর মাটি ও গাছপালা জমে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।সরেজমিনে দেখা যায়, সড়কের বড় একটি অংশ মাটির নিচে চাপা পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা রাস্তা থেকে মাটি ও উপড়ে পড়া গাছপালা সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তবে টানা বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজে কিছুটা ধীরগতি ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, পাহাড় ধসের খবর পাওয়ার পরপরই আমাদের ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে। তবে পর্যাপ্ত যন্ত্রপাতির স্বল্পতার কারণে কাজ কিছুটা ধীরগতিতে এগোচ্ছে। সকাল ৯টা থেকে সড়কটি বন্ধ থাকায় গত ৪ ঘণ্টা ধরে যান চলাচল স্থবির হয়ে আছে। আমরা যত দ্রুত সম্ভব মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।
স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন জানান, ভারী বৃষ্টির কারণে এই এলাকাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সকাল থেকেই যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও সহযোগিতা করছে।
প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, বৃষ্টি থামলে এবং দ্রুত মাটি অপসারণ করতে পারলে বিকেলের মধ্যেই সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী হয়ে উঠবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পাহাড়ের মাটি নরম থাকায় ওই এলাকায় চলাচলকারী যানবাহন ও স্থানীয় বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
(আরএম/এএস/জুলাই ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান রিজভীর
- ৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
১০ জুলাই ২০২৬
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
-1.gif)







