টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড় ধসের আতঙ্ক, খোলা হলো ২০টি আশ্রয়কেন্দ্র
রিপন মারমা, রাঙ্গামাটি : টানা চার দিনের অবিরাম ভারী বর্ষণে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসের তীব্র ঝুঁকি দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে ইতিমধ্যে ছোট-বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রাণহানি এড়াতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অব্যাহত বৃষ্টিপাতে কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি, ব্যাঙছড়ি মুসলিম পাড়া, বরইছড়ি মারমা পাড়াসহ চন্দ্রঘোনা ও ওয়াগ্গা ইউনিয়নের বেশ কিছু এলাকায় পাহাড় ধসের খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার কর্ণফুলী কলেজ এলাকায় পাহাড় ধসে ফরহাদ ইসলাম ছোটন (৫) ও আরিয়ান ইসলাম জোহান (১০) নামের দুই শিশু আহত হয়েছে। একইদিন বালুচর এলাকায় পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে প্রায় সাত ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
২০১৭ সালের ১৩ জুন কাপ্তাইয়ে ভয়াবহ পাহাড় ধসে ১৭ জনের মৃত্যুর ঘটনাটি এখনো জনমনে আতঙ্ক হিসেবে রয়ে গেছে। সেই ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধে প্রশাসন এবার কোনো ঝুঁকি নিতে নারাজ। এ লক্ষ্যে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য উপজেলায় মোট ২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে অনেক পরিবার এসব কেন্দ্রে আশ্রয় নেওয়া শুরু করেছে।
কর্ণফুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্ণফুলী স্টেডিয়াম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়, মিতিঙ্গাছড়ি পাড়া কেন্দ্র, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ ভবন, খ্রিষ্টিয়ান মিশন হসপিটাল ক্লাব, ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়, রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কারিগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিৎমরম ইউনিয়ন পরিষদ, চিৎমরম চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিৎমরম উচ্চ বিদ্যালয়, কাপ্তাই বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াগ্গা মুরালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াগ্গা সড়ক ও জনপদ অফিসার রেস্ট হাউস এবং ওয়াগ্গা শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে, দুর্যোগের ঝুঁকি কমাতে পাহাড়ের ওপরের ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত টেন্ডারের মাধ্যমে অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম বলেন, "আমরা সার্বক্ষণিক পরিস্থিতির দিকে নজর রাখছি। ২০১৭ সালের মতো কোনো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত আছে। ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের প্রতি অনুরোধ—প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে আসুন। এছাড়া ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের বিষয়টিও আমরা গুরুত্বের সাথে দেখছি।"
দুর্যোগকালীন যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।
(আরএম/এসপি/জুলাই ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- সালথায় ইযাবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
- জামালপুরে চলছে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- বাড়লো সোনা-রুপার দাম
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
১০ জুলাই ২০২৬
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
-1.gif)







