মহম্মদপুরে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত বৃদ্ধ মো. নওশের আলী বিশ্বাস ওরফে লস্কর বিশ্বাস (৬৫)।সে উপজেলার সদর ইউনিয়নের ধোয়াইল গ্রামের মৃত যদন বিশ্বাসের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে সকাল ১০টার দিকে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত লস্কর বিশ্বাস কৌশলে তার হাত ধরে ঘরের একটি নির্জন স্থানে নিয়ে যান। পরে শিশুটির চিৎকার শুনে তার মা সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
শিশুটির পরিবারের দাবি, ঘটনার সময় অভিযুক্ত শিশুটির মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করে লস্কর বিশ্বাস। তবে বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১০টার দিকে শিশুটির বাবা বাড়িতে এসে বিষয়টি জানতে পারেন। পরে তিনি অভিযুক্তের বাড়িতে গিয়ে ঘটনার বিচার দাবি করেন।
এ সময় অভিযুক্তের স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। একপর্যায়ে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে পড়লে অভিযুক্ত লস্কর বিশ্বাস সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে মহম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, অভিযুক্ত ব্যক্তি এর আগেও এ ধরণের ঘটনা ঘটিয়েছে এবং স্থানীয় ভাবে মীমাংসা করে ঘটনার ধামাচাপা দিয়েছিলো।
শিশুটির বাবা বলেন, অভিযুক্তের ছেলে হুসাইন আহমেদ কাবুল সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি। প্রভাবশালী মহলের চাপে আমি ও আমার পরিবার আতঙ্কে আছি। আমরা ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা চাই।
তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন অভিযুক্তের ছেলে হুসাইন আহমেদ কাবুল। তিনি বলেন, ষড়যন্ত্র করে তার বাবাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
(বিএস/এসপি/জুলাই ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মুক্তিবাহিনী রাজাকারদের চতুলবাজার ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পি ও ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩
- দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে সোমবার থেকে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
- মুন্সীগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা
- হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
- বাগেরহাটে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
- চিৎমরমে দুই বছর ধরে ঝুঁকির মুখে ৩৫ পরিবার: বসতঘর ও রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও তার
- বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
- নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
- কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আ. লীগ নেতা
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- ‘জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে’
- ‘ইরানের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
- ইরানের যে ৬ শর্ত না মানলে খুলছে না হরমুজ প্রণালী
- ইনফান্তিনোকে দুর্বল করার চেষ্টা চলছে, দাবি ফিফার
- অবশেষে সালমান শাহ’র মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর
- রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি
- ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে
- টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে : এমপি এসএম জিলানী
- গভীর সমুদ্রবন্দর পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
-1.gif)








