E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

২০২৬ জুলাই ১৪ ১৯:৫১:১৫
শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরের দিকে শ্যামনগর বাসস্টান্ড থেকে উপপরিদর্শক বিপ্লব হোসেন গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আকবরকে গ্রেপ্তার করেন। সে উপজেলার দক্ষিন-পশ্চিম আটুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, আকবর ইট ভাটার মালিকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারনা করায়, ইট ভাটার মালিক আদালতে মামলা করেন। এ মামলায় আদলত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ কারনে সে এলাকা ছেড়ে পালিয়ে যাওযার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

(আরকে/এসপি/জুলাই ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test