E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

২০২৬ জুলাই ১৪ ১৯:৫৬:০৯
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। 

কর্মসূচিতে এইচএসসি পরীক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণিতে পড়া সাতক্ষীরা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

বিক্ষোভ মিছিলে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলটি শহরের রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের এইচ এস সি পরীক্ষার্থী ইব্রাহিম খলিল,হাফিজুর রহমানসহ কয়েকজন।

তারা বলেন,অতিবর্ষণে পুরো দেশ ডুবে গেছে। এ অবস্থায় দেশের সব অঞ্চলে পরীক্ষা স্থগিত রাখা উচিৎ ছিল। কিন্তু শিক্ষামন্ত্রী তা না করে চট্রগ্রামসহ ৫টি জেলা বাদে ৫৯টি জেলায় পরীক্ষা নিচ্ছেন। এতে দেখা গেছে, পরীক্ষা দিতে যেয়ে ভিজে যেয়ে জ্বর আসা, ড্রেনে পড়ে যাওয়াসহ পরীক্ষার্থীদের বিভিন্ন অঘটন ঘটেছে।

সমাবেশে শিক্ষার্থীবান্ধব শিক্ষামন্ত্রী চেয়ে বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তারা। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

(আরকে/এসপি/জুলাই ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test