ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি
সারিয়াকান্দিতে নারী ও গ্রাম পুলিশকে মারধরের ভিডিও ভাইরাল
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হযরত শাহজালাল বাজারে এক নারী ও একজন পোশাকধারী গ্রাম্য পুলিশকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে।
স্থানীয় সংবাদ মাধ্যে প্রচারিত ভিডিওতে দেখা যায়, গত ১৩ জুলাই বাজার এলাকায় মাদক সংক্রান্ত একটি অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় চেয়ারম্যান রফিকুল ইসলাম এক নারীকে প্রকাশ্যে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। ভিডিওতে ওই নারীকে কালী সহ বিভিন্ন দেবদেবীর নামে দিব্যি দিতে বলতে শোনা যায়। ভিডিওতে নারীকে নীরব থাকতে দেখা যায়। একই ঘটনায় চেয়ারম্যান একজন পোশাকধারী গ্রাম্য পুলিশকেও মারধর করেছেন বলেও অভিযোগ ওঠে। উপস্থিত লোকজন চেয়ারম্যানকে শান্ত করার চেষ্টা করলেও তিনি তখন উত্তেজিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। একজন ইউপি চেয়ারম্যান কোনো নারীকে, বিশেষ করে প্রকাশ্যে এভাবে মারধর করা, কোনো ভাবেই সমর্থন যোগ্য নয়।
জাতীয় আদিবাসী পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি বিমল রবিদাস বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। চেয়ারম্যান যা করেছেন, তা নিন্দনীয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে আমি এ পদক্ষেপ নিয়েছি। একজন নারী ও পোশাকধারী গ্রাম্য পুলিশকে প্রকাশ্যে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি যা করেছি, তাদের রক্ষার স্বার্থেই করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, একজন নারী ও পোশাকধারী গ্রাম্য পুলিশকে প্রকাশ্যে মারধরের ভিডিও আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্তে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়দের প্রশ্ন, একজন জনপ্রতিনিধি কীভাবে প্রকাশ্যে একজন নারী ও একজন পোশাকধারী গ্রাম্য পুলিশকে মারধর করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মন্তব্যের ঘরে অনেকেই এ ঘটনার সমালোচনা করেছেন।
(বিএস/এসপি/জুলাই ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপণ করে প্রতিবাদ
- দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত
- সিলেটে পাকবাহিনীরা ৮৭ জন নিরীহ নিরপরাধ লোককে হত্যা করে
- নিউরোসায়েন্স হাসপাতালের কর্মকর্তা শরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- তাম্বুলখানা কৃষি ফার্মের সরকারি অধিগ্রহণকৃত দুই একরেরও বেশি জমি দুর্বৃত্তদের দখলে
- বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান
- তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁওয়ে পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর
- ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে অর্ষা
- ঝালকাঠিতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সভা, তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি
- ‘শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে’
- সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার
- রেল পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ১
- জামালপুর-শেরপুর সেতুর টোল বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা
- টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
- মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
- ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপের অভিযোগ, আহত ১
- সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত
- কাপ্তাইয়ে মৎস্য পক্ষ শুরু, তিন উদ্যোক্তাকে সম্মাননা
- জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
- গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বাস’র ফেলো নির্বাচিত
- খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা
- সিলেটে গ্যাস ও বিদ্যুত সমস্যায় চা শিল্পে স্থবিরতা
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৭ আগস্ট ২০২৬
- রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপণ করে প্রতিবাদ
- দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত
-1.gif)








