E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল  

২০২৬ জুলাই ১৫ ১৯:০০:০৯
পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল  

গোপালগঞ্জ প্রতিনিধি : এইচএসসি পরীক্ষা শেষে গোপালগঞ্জে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার পরীক্ষা শেষ হওয়ার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়কে জড়ো হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা, পরীক্ষা পরিচালনা ও শিক্ষা সংশ্লিষ্ট নানা ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন। তাদের এক দফা দাবি ছিল— শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করেন। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে তারা আলোচনা করছেন। তবে পরবর্তী কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গোপালগঞ্জেও সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

(টিবি/এসপি/জুলাই ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test