E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নীলডুমুর ১৭ বিজিবির উদ্যোগে অসহায়, দুস্থ ও মাঝে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

২০২৬ জুলাই ১৫ ১৯:৩২:৩৭
নীলডুমুর ১৭ বিজিবির উদ্যোগে অসহায়, দুস্থ ও মাঝে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলবর্তী এলাকার ৫০ জন অসহায়, দুস্থ ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নীলডুমুর ১৭ বিজিবি। আজ বুধবার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ব্যাটালিয়ন সদর দপ্তরের আয়োজনে অসহায়, দুস্থ ও বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যসামগ্রী ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন নীলডুমুর ১৭ বিজিবি’র পরিচালক লেঃ কর্ণেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ। এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা, সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লেঃ কর্ণেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সব সময় মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

(আরকে/এসপি/জুলাই ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test