তালায় প্রধান শিক্ষকের নির্দেশ না মানায় নৈশপ্রহরীকে মারপিটের অভিযোগ
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : প্রধান শিক্ষকের নির্দেশনা না মানাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে নৈশপ্রহরীকে পিটিয়ে জখম করা হয়েছে। গত রবিবার দুপুর দুটোর দিকে সাতক্ষীরার তালা উপজেলার মাদ্রা গ্রামে এ ঘটে। আহত ওই নৈশ প্রহরীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নৈশপ্রহরীর নাম সুমন রায় (৩২)। তিনি তালা উপজেলার মাদ্রা গ্রামের শ্যামল রায় এর ছেলে ও মাদ্রা ৪১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী/কাম নৈশপ্রহরী।
সাতক্ষীরা সদও হাসপাতালে চিকিৎসাধীন সুমন রায় জানান, তার কাকা অমল কৃষ্ণ রায় মাদ্রা ৪১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
রবিবার সকাল ৯টার দিকে তিনি স্কুলে গেলে কাকা অমল কৃষ্ণ রায় তাকে বাথরুম সংস্কারের জন্য রাখা নি ঝুড়ি বালি স্থানীয় রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছে দিতে বলেন। তিনি তা করতে অপারগতা প্রকাশ করায় তাকে গালিগালাজ করেন তার কাকা। একপর্যায়ে দুপুর দুটোর দিকে টিফিনে বাড়িতে গেলে কয়েকদিন আগে সরকারিভাবে ৫টি নারিকেলের চারা বেড়া দিয়ে না লাগানো ও রবিবার সকালে তিন ঝুড়ি বালি মন্দিরে পৌঁছে না দেওয়াকে কেন্দ্র করে কাকা অমল রায়, কাকাত ভাই অনুপম রায় ও দ্বীপন রায় এর সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে মারপিট করে। পরে তিনি স্থানীয় তুষার ও রাজ্জাক এর এর পরামর্শে সন্ধ্যার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন।
এ ব্যাপারে অমল কৃষ্ণ রায় বলেন, তার ভাইপো সুমন রায় এর চাকুরির ব্যাপারে তিনি সহযোগিতা করেন। বর্তমানে সে একজন অনলাইন জুয়াড়ি ও নেশাগ্রস্ত। জুয়াড়িদের কাছে হেরে যেয়ে সে বিভিন্ন এনজিও থেকে বহু টাকা ঋণী হয়ে পড়ায় তাকে প্রায় সাত লাখ টাকার বেশি পরিশোধ করতে হয়েছে। এ জন্য সে জমি লিখে দেবে বলে নিজে চাষাবাদ করে। সম্প্রতি জাহাঙ্গীর নামের একজন বাড়িতে এসে জুয়া খেলায় হেরে যাওয়া বকেয়া ৩০ হাজার টাকা না পেয়ে সুমনকে ধরে নিয়ে যাওয়ার সময় তিনি সমস্যার সমাধান করে দেন। নেশার টাকা ও জুয়ার টাকা জোগাড় করতে করতে সুমন স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। সম্প্রতি সরকারের দেওয়া ৫টি নারিকেল গাছ চাঁর বেড়া দিয়ে ঘিরে লাগাতে বললে সে অপরাগতা প্রকাশ করে।
রবিবার বিদ্যালয়ের বাথরুম সংস্কারের জন্য রাখা তিন ঝুড়ি বালি মন্দিওে পৌঁছে দিতে বললে সে অপারগতা প্রকাশ করে। এতে তিনি ক্ষুব্ধ হলে টিফিনে বাড়িতে গেলে সুমন তাকে ও তার দুই ছেলের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করলে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে মাটিতে পড়ে সুমন ও দ্বীপন আহত হয়। দ্বীপনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মল্লিকা জানান, সুমন রায় এর মাথায় কোন গুরুতর জখম নেই। মঙ্গলবার তাকে ছাড়পত্র দেওয়া হবে।
তালা থানার পুলিশ পরিদর্শক শাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
(আরকে/এএস/জুলাই ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মুক্তিবাহিনী রাজাকারদের চতুলবাজার ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পি ও ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩
- দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে সোমবার থেকে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
- মুন্সীগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা
- হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
- বাগেরহাটে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
- চিৎমরমে দুই বছর ধরে ঝুঁকির মুখে ৩৫ পরিবার: বসতঘর ও রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও তার
- বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
- নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
- কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আ. লীগ নেতা
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- ‘জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে’
- ‘ইরানের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
- ইরানের যে ৬ শর্ত না মানলে খুলছে না হরমুজ প্রণালী
- ইনফান্তিনোকে দুর্বল করার চেষ্টা চলছে, দাবি ফিফার
- অবশেষে সালমান শাহ’র মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর
- রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি
- ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে
- টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে : এমপি এসএম জিলানী
- গভীর সমুদ্রবন্দর পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
-1.gif)








