উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
রিপন মারমা, রাঙ্গামাটি : ঢাকায় নিযুক্ত ইউএনডিপির (UNDP) একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধি দল রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় স্থানীয় ব্যবস্থাপনায় পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন এবং প্রকল্পভোগীদের সাথে মতবিনিময় করেছেন।
আজ মঙ্গলবার সকাল ৯টা হতে বেলা ১২টা পর্যন্ত কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি এবং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়া এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ERRD-CHT, UNDP প্রকল্পের অধীনে বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রামে বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রিস্টোরেশন ফর কমিউনিটি রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
ইউএনডিপির ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজার ও প্রজেক্ট ম্যানেজার য়ুগেশ প্রধানাং (Yugesh Pradhanang)-এর নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল এই পরিদর্শনে অংশ নেন। সফরের শুরুতে প্রতিনিধি দল দেবতাছড়ি এলাকার স্থানীয় পানি সরবরাহ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রকল্পের বর্তমান অগ্রগতি ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরে তারা ব্যাঙছড়ি মারমা পাড়া এলাকায় স্থানীয় সম্প্রদায় ও প্রকৃতি দল/বন্যপ্রাণী রেসকিউ টিমের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। স্থানীয়Communities-এর সাথে এই মতবিনিময়কালে প্রকল্পের টেকসই দিক, দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসে সক্ষমতা বৃদ্ধি এবং কীভাবে তারা এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন, তা বিস্তারিত তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা।
উক্ত মতবিনিময় ও প্রকল্প পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ডিএস (DS)ও রাঙ্গামাটি জেলা পরিষদের ইআরআরডি-সিএইচটি ইউএনডিপির সিনিয়র ফ্রেগেট অফিসার আব্দুল হাকিম, ব্যাঙছড়ি মারমা পাড়া, ব্যাঙছড়ি মুসলিম পাড়া ও চিৎমরমে ইউএনডিপির সদস্য থুইসাই মারমাসহ আনুমানিক ৩০-৩৫ জন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্ধারিত কর্মসূচি সফলভাবে শেষ করে প্রতিনিধি দল কাপ্তাইয়ের ‘নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে’ মধ্যাহ্নভোজ সেরে পরবর্তীতে দুপুর ২টার দিকে কাপ্তাই ত্যাগ করে সড়কপথে বান্দরবানের উদ্দেশ্যে রইনা হন।
(আরএম/এসপি/জুলাই ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপণ করে প্রতিবাদ
- দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত
- সিলেটে পাকবাহিনীরা ৮৭ জন নিরীহ নিরপরাধ লোককে হত্যা করে
- নিউরোসায়েন্স হাসপাতালের কর্মকর্তা শরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- তাম্বুলখানা কৃষি ফার্মের সরকারি অধিগ্রহণকৃত দুই একরেরও বেশি জমি দুর্বৃত্তদের দখলে
- বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান
- তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁওয়ে পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর
- ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে অর্ষা
- ঝালকাঠিতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সভা, তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি
- ‘শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে’
- সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার
- রেল পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ১
- জামালপুর-শেরপুর সেতুর টোল বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা
- টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
- মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
- ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপের অভিযোগ, আহত ১
- সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত
- কাপ্তাইয়ে মৎস্য পক্ষ শুরু, তিন উদ্যোক্তাকে সম্মাননা
- জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
- গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বাস’র ফেলো নির্বাচিত
- খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা
- সিলেটে গ্যাস ও বিদ্যুত সমস্যায় চা শিল্পে স্থবিরতা
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৭ আগস্ট ২০২৬
- রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপণ করে প্রতিবাদ
- দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত
-1.gif)








