শিশু জান্নাতুল ধর্ষণ-হত্যা মামলা, ১১ কর্মদিবসেই চার্জশিট দাখিল
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে চাঞ্চল্যকর শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় মাত্র ১১ কর্মদিবসের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। গত ২০ জুলাই রামচন্দ্রপুর গ্রামে ৫ বছরের এই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়, যা নিয়ে জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার পর দ্রুততম সময়ে এই তদন্ত প্রতিবেদন জমা দেন।
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র অভিযুক্ত রবিউল শিকদার রবির বিরুদ্ধে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুন্ডু নড়াইলের আমলি আদালতে এই চার্জশিট দাখিল করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই বিকেলে প্রতিবেশী রবিউল শিকদার ওরফে রবি শিশু জান্নাতুলকে একা পেয়ে নিজের ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায় এবং শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পরদিন ২১ জুলাই নিহত শিশুর বাবা মফিজুর রহমান বাদী হয়ে রবিউলকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে ওঠেন। ২১ জুলাই সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে পেশায় রাজমিস্ত্রি ঘাতক রবিউলকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে ক্ষুব্ধ জনতা। এই নির্মম হত্যাকাণ্ডের পর নড়াইলের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন এবং মানববন্ধন ও সড়ক অবরোধসহ নানা প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে দ্রুত বিচার দাবি করেন।
তদন্তকারী কর্মকর্তা অজয় কুন্ডু জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে মামলার তদন্তকাজ দ্রুত শেষ করা হয়েছে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরপরই সমস্ত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মাত্র ১১ কর্মদিবসের মধ্যে অভিযোগপত্র জমা দেওয়া সম্ভব হয়েছে। আশা করা যাচ্ছে, এর ফলে ভুক্তভোগী পরিবারটি খুব দ্রুত সময়ের মধ্যে ন্যায়বিচার পাবে।
(আরএম/এসপি/আগস্ট ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
-1.gif)








