জাল দলিলের অভিযোগে দুই দলিল লেখক সাময়িক বহিস্কার
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাল দলিল লেখার অভিযোগে দুই দলিল লেখককে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত দুই দলিল লেখক হলোন উপজেলার বংকুরা গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে নাসির উদ্দিন শেখ ও কাঠি গ্রামের মৃত শহীদুল শরীফের ছেলে মিজানুর রহমান বুলবুল শরীফ।
মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন এই দুই দলিল লেখকে সাময়িক ভাবে বহিস্কার করেন।
একই সাথে এ দুই দলিল লেখককে কেন স্থায়ী ভাবে বহিস্কার করা হবে না, সেজন্য কারণ দশার্নোর নোটিশ দেওয়া হয়েছে। ৩ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলেছেন সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী একাধিক ব্যক্তি এ দুই দলিল লেখকের স্থায়ী বহিস্কার দাবি করেছেন।
জানা গেছে, সম্প্রতি কোটালীপাড়া সাব—রেজিস্ট্রার অফিসে নাসির উদ্দিন শেখ ও মিজানুর রহমান বুলবুলসহ কয়েকজন দলিল লেখকের বিরুদ্ধে জাল দলিল লেখার অভিযোগ ওঠে। এই অভিযোগ ওঠার পর তদন্তে নামেন উপজেলা সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন।প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেনএই দুই দলিল লেখককে সাময়িক বহিস্কার করেন।
বহিস্কৃত দলিল লেখক মিজানুর রহমান বুলবুল বলেন, গত ১৫ জুলাই উনশিয়া গ্রামের মৃত ফহম মিয়ার স্ত্রী আমেনা বেগম দলিল ও পর্চার কাগজ নিয়ে আমার কাছে দলিল করার জন্য আসেন। আমি দলিল করার সকল নিয়ম মেনে কোটালীপাড়া সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেনের কাছে কাগজপত্র জমা দেই। তিনি সকল কাগজপত্র দেখে দলিল রেজিষ্ট্রি করে দেন। পরবর্তীতে জানতে পারি আমেনা বেগম জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিষ্ট্রি করেছেন। এ ঘটনায় আমাকে সাময়িক বহিস্কার করেছে। এ ছাড়াও আমাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে আমি সেই নোটিশেরও লিখিত জবাব দিয়েছি।
সাময়িক ভাবে বহিস্কৃত আরেক দলিল লেখক নাসির উদ্দিন শেখ বলেন,কয়েক দিন আগে আমি একটি দলিল রেজিষ্ট্রি করার জন্য উপজেলা সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেনের কাছে কাগজপত্র জমা দেই। তিনি কাগজপত্র সঠিক নয় বলে জাল দলিলের অভিযোগ এনে আমাকে সাময়িক বহিস্কার করে এবং কারণ দশার্নোর নোটিশ দেয়। আমি ইতোমধ্যে সেই কারণ দশার্নো নোটিশের লিখিত জবাব দিয়েছি।
এ ঘটনার সত্যতা জানার জন্য আমেনা বেগমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি ও কয়েকজন দলিল লেখক বলেন, উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের কয়েকজন দলিল লেখক দীর্ঘ দিন ধরে ভুয়া কাগজপত্র দিয়ে জাল দলিল করে আসছে।এ সাথে অফিসের একটি চক্রও জড়িত। এদের মাধ্যমে প্রতারিত হচ্ছে শত শত মানুষ। তাই এই চক্রটির বিরুদ্ধে স্থায়ী ভাবে আইন অনুসারে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।
কোটালীপাড়া উপজেলা সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন বলেন, দুই দলিল লেখক মিজানুর রহমান বুলবুল ও নাসির উদ্দিন শেখ দলিল রেজিষ্ট্রির সময় জাল কাগজপত্র উপস্থাপন করার কারণে তাদেরকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। এ ছাড়াও তাদের কেন স্থায়ী ভাবে ও শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জন্য কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। যদি এই দুই ব্যক্তি কারণ দর্শানো নোটিশের সন্তোষজনক জবাব না দিতে পারে তা হলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(বি/এসপি/আগস্ট ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মুক্তিবাহিনী রাজাকারদের চতুলবাজার ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পি ও ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩
- দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে সোমবার থেকে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
- মুন্সীগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা
- হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
- বাগেরহাটে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
- চিৎমরমে দুই বছর ধরে ঝুঁকির মুখে ৩৫ পরিবার: বসতঘর ও রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও তার
- বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
- নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
- কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আ. লীগ নেতা
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- ‘জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে’
- ‘ইরানের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
- ইরানের যে ৬ শর্ত না মানলে খুলছে না হরমুজ প্রণালী
- ইনফান্তিনোকে দুর্বল করার চেষ্টা চলছে, দাবি ফিফার
- অবশেষে সালমান শাহ’র মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর
- রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি
- ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে
- টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে : এমপি এসএম জিলানী
- গভীর সমুদ্রবন্দর পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
-1.gif)








