ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পুরষ্কার প্রদান
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাজার কবির কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পুরষ্কার প্রদান অনুষ্ঠান।
আজ শনিবার ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে হাজার কবির কবিতা সাহিত্য পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজার কবির কবিতা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও কবি আমজাদ শ্রাবণ ও সাবরিনা জামান নৈরিতার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান ফকির, ঈশ^রগঞ্জ উপজেলা সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, কবি জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি এবিএম মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম ভূইয়া মনি বলেন, কবিতা মানুষের চিন্তা চেতনা ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। সমাজ ও দেশ গঠনে কবি সাহিত্যিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, কবিতা শুধু মনের ভাব প্রকাশের মাধ্যম নয়। এটি সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানুষকে সত্য সুন্দর ও মানবিকতার পথে এগিয়ে নিতে পারে। ঈশ^রগঞ্জে এমন আয়োজন সাহিত্যাঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে।
সুজন সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার বলেন, সাহিত্য মানুষের মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কবিদের সম্মাননা ও উৎসাহ প্রদান করলে সাহিত্যচর্চার পরিধি আরো বৃদ্ধি পায়।
স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান ফকির বলেন, কবিতা দেশ প্রেমে মানুষকে উদ্বুদ্ধ করে থাকে। মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা অর্জনে কবিগণ কবিতা লিখে উৎসাহিত করেছিলেন।
সভাপতির বক্তব্যে কবি জহিরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন প্রান্তের কবিদের একত্রিত করে সাহিত্য ও সংস্কৃতির বন্ধন আরো সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। কবিতার মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে আমরা কাজ করে যেতে চাই।
কবিতা উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ২০ জন কবিকে উত্তরীয়, মেডেল ও সনদ পত্র প্রদান করা হয়। পাশাপাশি সাহিত্যচর্চার অবদানের স্বীকৃতি হিসেবে জহিরুল সাহিত্য পুরষ্কার প্রদান করা হয়।
(এনআই/এসপি/আগস্ট ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, নতুন বিনিয়োগে আগ্রহ
- পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরের শেষ বিদায়
- ‘রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার’
- মুক্তিবাহিনী বাগেরহাট পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে’
- রামপাল থানার ওসির মৃত্যু
- ‘প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে’
- সুন্দরবনে বনদস্যুদের ফেলে যাওয়া ৯টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার
- চাটমোহরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- কাশিয়ানীতে শিক্ষকের ‘নির্যাতনে’ স্কুল ছাড়ল শিশু শিক্ষার্থী
- বাগেরহাটে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
- গোপালগঞ্জে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, প্রচার প্রচারনায় প্রার্থীরা
- কাশিয়ানীতে ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল
- প্রাইম ব্যাংক ও সন্ধানী গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খুন, গ্রেপ্তার নাহিদ-শিপন ৫ দিনের রিমাণ্ডে
- নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক
- সোনাতলায় থামল ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস
- স্বাস্থ্যসেবায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে আরোগ্য’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- ফুলপুরে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ
- নুরুন্নবী চেয়ারম্যান মার্কেটে উচ্ছেদ ঘিরে মুখোমুখি মালিকপক্ষ-সিডিএ
- জামালপুরে ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার
- নহাটা শ্মশান কালীবাড়ি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার আলোয় ৩০ শিশু
- ঈশ্বরদীতে জেলি মেশানো চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- বাজারে এলো ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি স্মার্টফোন রিয়েলমি সি১০০
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- মুক্তিবাহিনী বাগেরহাট পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








