লৌহজংয়ে এক দশক ধরে বিষাক্ত ধাতু গলানো অবৈধ কারখানা
চোরাই সিন্ডিকেট, প্রাণঘাতী জালিয়াতি ও মাদকের নিরাপদ আশ্রয়
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা থেকে কারপাশা অভিমুখে রাস্তার ডান পাশে গত ১০ বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে পরিচালিত হয়ে আসছে এক বিষাক্ত কারখানা। লোকচক্ষুর আড়ালে গোপনে 'ট্রন্সফরমার ফ্যাক্টরি' নামে পরিচিত এই আস্তানায় কোনো ধরনের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা ফায়ার সার্ভিস ও শ্রম অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে মারাত্মক পরিবেশবিনাশী কর্মকান্ড। উচ্চ সীমানা প্রাচীর ও নিজস্ব নিরাপত্তারক্ষী দিয়ে আবৃত এই দুর্ভেদ্য দুর্গে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি সংবাদকর্মী বা আইন প্রয়োগগকারী সংস্থার উপস্থিতি টের পেলেই নিরাপত্তাকর্মীরা বাধা হয়ে দাঁড়ায়। ভিতরে চলে মাদকের ব্যবসাও।
অনুসন্ধানে জানা যায়, বিগত সরকার আমলে রাজনৈতিক প্রভাব বিস্তার করে 'নান্টু' নামের এক ব্যক্তি কারখানাটি স্থাপন করেন। কয়েক মাস পূর্বে নান্টু অস্ট্রেলিয়া পাড়ি জমানোর পর তার স্ত্রীর মাধ্যমে এটি বিক্রি করেন মো. রানা, মজিবর এবং তার সহযোগী আলা আমিনের কাছে। বর্তমানে এ কারখানার মূল নিয়ন্ত্রক ও মালিক মজিবর রহমান।
প্রতিদিন সূর্যাস্তের পর ৮ থেকে ১০ জন শ্রমিক নিয়ে শুরু হয় কারখানার আসল কর্মযজ্ঞ। ৮ থেকে ১০টি ডাইস ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক চুল্লিতে মারাত্মক ঝুকিপূর্ণ তাপমাত্রায় গলানো হয় সংগৃহীত লোহা, তামা, অ্যালুমিনিয়াম ও সিলভার। এসব ধাতুকে গলিয়ে পাটা তৈরি করে তা পুরান ঢাকার ধোলাইখালে মজিবর-আলামিন চক্রের নিজস্ব দোকানে সরবরাহ করা হয়। এছাড়া পুরাতন ও অচল ট্রান্সফরমার এনে মারাত্মক ক্ষতিকারক এসিড দিয়ে ওয়াশ করে পুনরায় রঙ মেখে 'নতুন' হিসেবে বাজারজাত করছে এই চক্র। এতে ঝুকিতে থাকছে সাধারণ জনগণ।
কারখানাটিতে ব্যবহৃত কাঁচামালের প্রধান উৎস দেশব্যাপী ছড়িয়ে থাকা চোর চক্র। সরকারি-বেসরকারি মোবাইল টাওয়ারের লোহা, বিদ্যুৎ সংযোগ টাওয়ারের নাট-বল্টু ও মোটা বিদ্যুৎ কেবল রাতের আঁধারে ট্রাকে করে এখানে এনে পৃথক করা হয়। রিফার্নিশড করা এসব নকল ও বিপজ্জনক ট্রান্সফরমার ব্যবহারের প্রতিক্রিয়া হয়েছে ভয়াবহ। স্থানীয় সূত্রে জানা যায়, হলদিয়া ইউনিয়নের এই কারখানা থেকে একটি রিফার্নিশড ট্রন্সফরমার এনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথেই তা বিস্ফোরিত হয়। এতে একজন স্থানীয় বাসিন্দার পুরো শরীর মারাত্মকভাবে ঝলসে যায়। তবে চেয়ারম্যানের সাথে কারখানা মালিকের গোপন সমঝোতা থাকায় বিষয়টি শেষ পর্যন্ত আইনের আলো দেখেনি।
অবৈধ ধাতু কারবারের পাশাপাশি গোয়ালিমান্দ্রা এলাকার প্রধান মাদক স্পট হিসেবে গড়ে উঠেছে এই কারখানা। আইনশৃঙ্খ রক্ষাকারী বাহিনীর অভিযানের খবর পেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা টাকা ও মাদকের চালানের নিরাপত্তায় এই আস্তানায় এসে আশ্রয় নেয়। রাতে কারখানার অভ্যন্তরে নিরাপদে বসে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের নিয়মিত আসর।
কারখানাটির এসব কর্মকান্ড বাংলাদেশের আইন ব্যবস্থার সরাসরি অবমাননা ও মারাত্মক অপরাধ।
এ বিষয়ে কারখাটির নির্বাহী বলে পরিচয়দানকারী মজিবর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, গত ৬-৭ মাস ধরে তারা এই কারখানটি ক্রয় করেছেন। তাদের কোম্পানির নাম অপটিমার ট্রাক ইঞ্জিনিয়ারিং। তারা আইএসও সনদ প্রাপ্ত। তারা কোন প্রাকার অবৈধ কাজ করেন না। তবে কারখানাটির আশেপাশে মাঝে মাঝে মাদক সেবী ও কারবারীরা ঝামেলা করে। তাদের সব ধরণের কাগজ পত্র রয়েছে বলে তিনি দাবী করলেও এক পর্যায়ে তিনি বলেন আবেদ করা হয়েছে।
তবে লৌহজংয়ের দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের ইনেস্পেক্টর আরিফ আনোয়ার জানান, এ নামে কোন কোম্পানির আবেদন এখনও তার কাছে এসে পৌছেনি। মুন্সীগঞ্জ পরিবেশ এবং কলকারখানা অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে থেকেও কোন প্রকার সনদ গ্রহন করেনি এই কারখানাটি।
জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টাস্কফোর্স গঠন করে অবিলম্বে এই অবৈধ কারখানায় অভিযান চালানো, সরঞ্জাম বাজেয়াাপ্ত করে আস্তানাটি সিলগালা করা এবং মূল হোতা মজিবর ও আলামিনসহ পুরো চক্রকে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে স্থানীয়রা।
(এমকে/এসপি/আগস্ট ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, নতুন বিনিয়োগে আগ্রহ
- পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরের শেষ বিদায়
- ‘রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার’
- মুক্তিবাহিনী বাগেরহাট পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে’
- রামপাল থানার ওসির মৃত্যু
- ‘প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে’
- সুন্দরবনে বনদস্যুদের ফেলে যাওয়া ৯টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার
- চাটমোহরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- কাশিয়ানীতে শিক্ষকের ‘নির্যাতনে’ স্কুল ছাড়ল শিশু শিক্ষার্থী
- বাগেরহাটে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
- গোপালগঞ্জে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, প্রচার প্রচারনায় প্রার্থীরা
- কাশিয়ানীতে ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল
- প্রাইম ব্যাংক ও সন্ধানী গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খুন, গ্রেপ্তার নাহিদ-শিপন ৫ দিনের রিমাণ্ডে
- নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক
- সোনাতলায় থামল ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস
- স্বাস্থ্যসেবায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে আরোগ্য’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- ফুলপুরে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ
- নুরুন্নবী চেয়ারম্যান মার্কেটে উচ্ছেদ ঘিরে মুখোমুখি মালিকপক্ষ-সিডিএ
- জামালপুরে ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার
- নহাটা শ্মশান কালীবাড়ি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার আলোয় ৩০ শিশু
- ঈশ্বরদীতে জেলি মেশানো চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- বাজারে এলো ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি স্মার্টফোন রিয়েলমি সি১০০
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- মুক্তিবাহিনী বাগেরহাট পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








