শ্রীদাসখালী প্রাথমিক বিদ্যালয়
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধর
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সহকারী শিক্ষা অফিসারের উপস্থিতিতে বহিরাহতদের হামলা ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে।
এ সময় স্কুলের শিক্ষার্থীরা দিগবিদিক ছোটাছুটি করে এবং স্কুলে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ।
সোমবার (৩১আগস্ট) দুপুরে উপজেলার শ্রীদাসখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে, রহস্যজনক কারণে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলা শিক্ষা অফিস বা স্কুলের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
আহতরা হলেন- উপজেলার শ্রীদাসখালি গ্রামের জাবেদ আলীর ছেলে জিয়ারুল ইসলাম ও বেলালুর রহমানের ছেলে সোহাগ ইসলাম।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারি বিধি মোতাবেক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম ম্যানেজিং কমিটির সভাপতি পদে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে সভাপতি ও কয়েকজনকে সদস্য বানিয়ে কমিটি গঠন করে অনুমোদনের জন্য শিক্ষা অফিসে পাঠান। বিষয়টি জানার পর ক্ষিপ্ত হয়ে চাটমোহর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক শ্রীদাসখালি গ্রামের আব্দুল মালেক ও তার চাচাতো ভাই আবু সাঈদ (পূর্বের সভাপতি) ক্ষিপ্ত হয়ে বাধা দেয়।
শুধু তাই নয়, আব্দুল মালেককে সভাপতি বানানোর জন্য চাপ সৃষ্টি করেন আবু সাঈদ। কিন্তু সরকারি নির্দেশনার বাইরে যাবেন না বলে প্রধান শিক্ষক জানালে তারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। সোমবার অভিযোগের তদন্তে ওই স্কুলে যান সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম ও আসলাম উদ্দিন।
দুই সহকারী শিক্ষা অফিসারের উপস্থিতিতেই আব্দুল মালেক ও আবু সাঈদের নেতৃত্বে শতাধিক বহিরাগত লোকজন স্কুলে হামলা চালায় এবং প্রধান শিক্ষককে অফিস কক্ষ থেকে টেনে হিঁচড়ে বের করে কিল-ঘুষি ও লাথি মারেন। প্রধান শিক্ষককে মারধর করা দেখে স্থানীয় কয়েকজন বাঁধা দিতে গেলে বহিরাগত লোকজনের মারধরে দুইজন আহত হয়।
এসময় শিক্ষার্থীরা ভয়ে ও আতংকে দিগবিদিক ছোটাছুটি শুরু করে। প্রধান শিক্ষককে মারধর ও শিক্ষার্থীদের ছোটাছুটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে। পাশাপাশি স্কুলে হামলাকারীদের বিরুদ্ধে বিচার দাবি করেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষ। তবে রহস্যজনক কারণে মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি উপজেলা শিক্ষা অফিস বা ভুক্তভোগী প্রধান শিক্ষক।
এ বিষয়ে মারধরের শিকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে তারা দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। সরকারি নীতিমালার বাইরে আব্দুল মালেক নামের একজনকে সভাপতি করার জন্য চাপ সৃষ্টি করা হয়। কিন্তু আমি সরকারি বিধিমালা অনুসরণ করে কমিটির প্রস্তাব জমা দেই।
তিনি আরো বলেন, আব্দুল মালেক একজন কলেজের প্রভাষক। তিনি একজন শিক্ষক হয়ে কীভাবে এভাবে বহিরাগত লোকজন এনে হামলা ও আমাকে মারধর করতে পারে? সেইসঙ্গে আবু সাঈদ এর আগে এই স্কুলের সভাপতি ছিলেন। তাদের নেতৃত্বে স্কুলে বহিরাগতরা হামলা চালিয়েছে। এটিইও স্যারদের সামনে আমাকে খুব মারধর করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
ঘটনার সময় উপস্থিত সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম বলেন, আমরা দুইজন অফিসার গিয়েছিলাম অভিযোগের তদন্ত করতে। কিন্তু সংঘবদ্ধ হয়ে লোকজন এসে স্কুলে হামলা করবে বা প্রধান শিক্ষককে মারধর করবে এটা ভাবতেই পারিনি। সেই সময় স্কুলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
অভিযুক্ত প্রভাষক আব্দুল মালেক বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাকে দাতা সদস্য থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা ইউএনও স্যারের কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম। সেটার তদন্ত ছিল সোমবার। সেখানে আমি কাগজপত্র দেখাতে গিয়েছিলাম। এই ঘটনার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি বলেন, স্কুলে হামলা ও প্রধান শিক্ষককে অফিসারের সামনে মারধর করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংশ্লিষ্ট দপ্তর বা ভুক্তভোগী প্রধান শিক্ষক এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এসএইচ/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই’
- ‘সাইবার বুলিং প্রতিরোধে আইন সংস্কারে অংশীজনের মতামত নেওয়া হচ্ছে’
- শফি মন্ডলের নতুন গান ‘দয়ালে কি জানে না’
- ‘আমাদের তো কোনো লিগই নেই’
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ
- পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
- ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’
- ‘স্বাস্থ্যসেবা করুণা নয়, মানুষের অধিকার’
- ‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না’
- ‘বগুড়া তার ন্যায্য পাওনাটুকু পাক’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
- ট্রাম্পকে নতুন সঙ্কটে ফেলেছে হুথিরা
- মুক্তিযুদ্ধে বৈদ্যুতিক প্রক্রিয়ায় প্রথম ট্রেন ধ্বংস করা হয়
- ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার
- অন্তহীন সমস্যায় জর্জরিত গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি
- সরবরাহব্যবস্থার ভূরাজনীতি : সীমান্তের সংকেত থেকে ছোট ব্যবসার আর্থিক ঝুঁকি
- লৌহজংকে ডেঙ্গুমুক্ত রাখতে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
- সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- টাঙ্গাইলে সরকারি সা'দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত
- পিকনিকের আনন্দ শেষে পদ্মায় বিষাদ, হার্ডিঞ্জ ব্রিজে ট্রলারের ধাক্কায় নিখোঁজ ১
- ‘একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতা বা ষড়যন্ত্র কি না ভাবতে হবে’
- সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখের বেশি মানুষ
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ সেপ্টেম্বর ২০২৬
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
-1.gif)








