সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে: জাকারিয়া পিন্টু
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু বলেছেন, একটি পক্ষ সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। তাই সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। দেশে নতুন করে কোনো অপশক্তির উত্থান হতে দেওয়া যাবে না।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির একাংশের ঘোষিত কমিটির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালি শেষে শহরের পুরাতন বাস টার্মিনালে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জাকারিয়া পিন্টু আরও বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি করতে একটি চক্র পতিত শেখ হাসিনা সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও আমলাদের যোগসাজশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জ্বালানি গ্যাস, কয়লা ও তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত করার অপচেষ্টা চলছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে ব্যর্থ সরকার হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। তাই দলের সব নেতাকর্মীকে দলের পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
পৌর বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় জাকারিয়া পিন্টু কেন্দ্রীয় বিএনপির নেতা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে উদ্দেশ করে বলেন, ‘আপনি পাবনা জেলায় অর্থের বিনিময়ে যেখানেই কমিটি দিয়েছেন, সেখানেই বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আপনার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন। আপনার কুশপুত্তলিকা দাহ করেছেন এবং আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।’
তিনি বলেন, ‘এখন আপনি টকশো ও ফেসবুক লাইভে এসে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আমাকে ও আমার পরিবারকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা করছেন। আপনি আজকের মিছিলে হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে যান। যারা আওয়ামী লীগের দুঃশাসনের ১৭ বছর রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, জেল খেটেছেন এবং জুলুম-নির্যাতন সহ্য করেছেন, তাদের বাদ দিয়ে আপনি আওয়ামী লীগের দোসরদের নিয়ে নিশিরাতের আংশিক কমিটি ঘোষণা করেছেন।’
জাকারিয়া পিন্টু আরও বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে নিজেরাই কমিটি ঘোষণা করেছেন। আপনি, হাবিব, বিএনপিতে এসে ঈশ্বরদী বিএনপিকে ধ্বংস করেছেন। ৫ আগস্টের পর আপনার সময়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ছেলেদের বিএনপিতে অনুপ্রবেশ করিয়েছেন। ঈশ্বরদীতে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের অবমূল্যায়ন করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকেরা আপনার এই প্রয়াস সফল হতে দেবেন না।’
তিনি বলেন, ‘তাই আসুন, দেশের এই ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে চলা গভীর ষড়যন্ত্র মোকাবিলা করি।’
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সেন্টু, পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা ফুল জুয়েল প্রমুখ।
র্যালিতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি অন্তত সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
এর আগে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে রেলগেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতারা কর্মী-সমর্থকদের নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে রেলগেটস্থ খায়রুজ্জামান বাস টার্মিনালে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে পথসভায় মিলিত হয়।
(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’
- ফুলপুরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
- প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
- জোর করে মুখে বিষ বিষ ঢেলে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
- এরশাদ নগরে জাতীয়তাবাদী যুব ঐক্য'র মাদকবিরোধী মিছিল
- নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








