লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান
মেয়াদোত্তীর্ণ বীজ ও অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরির দায়ে ৫২ হাজার টাকা জরিমানা
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির জন্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার ও নাগেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, অভিযানে ঘোড়দৌড় বাজারের বিসমিল্লাহ বাণিজ্যালয় মনিটরিং করে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শান্ত মোড়লকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, নাগেরহাট এলাকার প্রীতি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের চিত্র পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করেই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল। কর্মীদের হাত ধোয়ার জন্যও কোনো সাবানের ব্যবস্থা রাখা হয়নি।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ মকবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম হাসান মজুমদার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নাজমুল হাসান এবং লৌহজং থানা পুলিশের একটি টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
(এমকে/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই’
- ‘সাইবার বুলিং প্রতিরোধে আইন সংস্কারে অংশীজনের মতামত নেওয়া হচ্ছে’
- শফি মন্ডলের নতুন গান ‘দয়ালে কি জানে না’
- ‘আমাদের তো কোনো লিগই নেই’
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ
- পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
- ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’
- ‘স্বাস্থ্যসেবা করুণা নয়, মানুষের অধিকার’
- ‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না’
- ‘বগুড়া তার ন্যায্য পাওনাটুকু পাক’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
- ট্রাম্পকে নতুন সঙ্কটে ফেলেছে হুথিরা
- মুক্তিযুদ্ধে বৈদ্যুতিক প্রক্রিয়ায় প্রথম ট্রেন ধ্বংস করা হয়
- ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার
- অন্তহীন সমস্যায় জর্জরিত গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি
- সরবরাহব্যবস্থার ভূরাজনীতি : সীমান্তের সংকেত থেকে ছোট ব্যবসার আর্থিক ঝুঁকি
- লৌহজংকে ডেঙ্গুমুক্ত রাখতে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
- সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- টাঙ্গাইলে সরকারি সা'দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত
- পিকনিকের আনন্দ শেষে পদ্মায় বিষাদ, হার্ডিঞ্জ ব্রিজে ট্রলারের ধাক্কায় নিখোঁজ ১
- ‘একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতা বা ষড়যন্ত্র কি না ভাবতে হবে’
- সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখের বেশি মানুষ
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ সেপ্টেম্বর ২০২৬
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
-1.gif)








