স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি
গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. জিএম সরকার জুয়েলকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. জিএম সরকার জুয়েলকে স্বেচ্ছাসেবক লীগ থেকে কারণ দর্শানোর নোটিশ ও বহিষ্কার আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হওয়ার পর স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির কার্যক্রম ও সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটি স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) ফারুক আহমেদ স্বাক্ষরিত দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ উত্তর জেলা শাখার অধীনস্থ গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কমিটি স্থগিতাদেশ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ প্রদান না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ময়মনসিংহ উত্তর জেলা শাখার অধীনস্থ গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কমিটি গঠনে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ না করায় উক্ত ওয়ার্ড কমিটি স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে দুটিতে আরও বলা হয়, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল ও সদস্য সচিব মহিবুল হক টুটুল এই নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. জিএম সরকার জুয়েলকে স্বেচ্ছাসেবক দলের কমিটিতে সভাপতি করায় স্বেচ্ছাসেবক লীগ কারণ দর্শানোর নোটিশ ও বহিষ্কার আদেশ দেয়। যা ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় বুধবার (২ সেপ্টেম্বর) ভাইরাল ইস্যুতে পরিণত হয়।
গত মে মাসের ১৯ তারিখে রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়, যেখানে মো. জিএম সরকার জুয়েলকে সভাপতি ও মো. বাবু মিয়াকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিষয়টি নজরে আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ উত্তর জেলা শাখা মঙ্গলবার (৩১ আগস্ট) জিএম সরকার জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ দেয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) ফারুক আহমেদ স্বাক্ষরিত নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৭নং রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য জিএম সরকার জুয়েলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে মর্মে একটি বিজ্ঞপ্তি প্রদান করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক-১ উমর ফারুক স্বাধীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সোহেল রানার সিদ্ধান্ত অনুমোদনক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে।
আরেকটি সূত্র জানায়, জিএম সরকার জুয়েল বাংলাদেশ আওয়ামী নবীন লীগ, গৌরীপুর পৌর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ৭নং রামগোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান আল আমীন, এ ঘটনায় সংশ্লিষ্ঠ ওয়ার্ড কমিটি স্থগিত ও ইউনিয়ন কমিটির কার্যক্রম স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
(এস/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ
- ‘আবাসন খাতকে চাঙা করার চেষ্টা চলছে’
- ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে’
- রাজশাহীতে মুক্তিবাহিনী পাকহানাদারদের ওপর আক্রমণ চালায়
- মামলা-রিমান্ডের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
- গোপালগঞ্জ খালে ‘বাঁশের বেড়া’ দিয় মাছ শিকার
- ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি
- বিপন্ন সাংবাদিকতার কথকতা
- কাপ্তাই কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চম জয় পেল শ্রমিক-কর্মচারী পরিষদ
- টুঙ্গিপাড়ায় দুর্গাপূজা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- মা ইলিশ সংরক্ষণে পদ্মা পাড়ের লৌহজংয়ে বিশেষ সভা
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা
- সোনাতলার জালে সোনাতলা,জমজমাট ফুটবল ম্যাচে ছাগল পুরস্কার
- কাপসিয়ায় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- সালথায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ফুলপুরে নবজাতক নিয়ে মিথ্যা মামলা ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ অমান্য
- সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খুন, গ্রেপ্তার মুহিদ ৪ দিনের রিমাণ্ডে
- ৬ ফুট খাড়া বাঁশের চাটাই বেয়ে স্কুলে যায় শিক্ষার্থীরা, ভোগান্তিতে ১০ হাজার মানুষ
- ২০ বছর ধরে বোনের সংসারে নিতাই, দুই মুঠো খাবার আর একটু মমতার আশায় কাটে দিন
- তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন
- টুঙ্গিপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫
- খাস কালেকশনের টাকা তুলছেন বিএনপি নেতা, ইউএনও বলছেন—‘ইজারা দেওয়া হয়নি’
- গোবিপ্রবিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নবীন বরণ ও দায়িত্ব হস্তান্তর
- বিজুলী আলোক
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








