মুকসুদপুরে রাতের আঁধারে প্রবাসীর জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রাতের আঁধারে প্রবাসীর জমি দখল করে ইটের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মিন্টু জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেল ও গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ বলা হয়েছে, মুকসুদপুর উপজেলার লখাইরচর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিন্টু ও তাঁর ভাই দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী। তাঁদের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রতিবেশী আনিছ মুন্সী ও রুবেল মুন্সী পৈতৃক জমির একটি অংশ দখল করে রাতের আঁধারে ইটের রাস্তা নির্মাণ করেছেন। জমি নিয়ে বিরোধের পর স্থানীয়ভাবে একাধিকবার জমি মাপ দেওয়া হয়। এতে আনিছ মুন্সী ও রুবেল মুন্সীর বাড়ির ভেতরে মিন্টুর প্রায় ৮ থেকে ১০ ফুট জমি রয়েছে বলে নির্ধারণ করা হয়। পরে সালিশের মাধ্যমে ওই অংশের স্থাপনা সরিয়ে জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু অভিযুক্তরা ওই জমি ফেরত দেয়নি।
অভিযোগ আরো বলা হয়েছে, বিষয়টি নিয়ে মুকসুদপুর থানায় অভিযোগ করা হয়। পুলিশ জমি নিয়ে বিরোধটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে বলে। এরপর স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সমাধান হয়নি। গত ১৩ জুলাই রাতে অন্ধকারে তাঁর পৈতৃক জমির ওপর দিয়ে আনিস ও রুবেল ইটের রাস্তা নির্মাণ করেন। এতে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ওই অভিযোগপত্রে দাবি করেন।
জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে জমি দখল বা তাঁকে হয়রানি না করার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন প্রবাসী মিন্টু।
ভুক্তভোগী মোহাম্মদ মিন্টুর মা বিলকিস বেগম অভিযোগ করে বলেন, স্থানীয় এমপির নাম ভাঙিয়ে রাতের আঁধারে তাদের জমি দখল করে রাস্তা নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রামের অলিয়ার মুন্সী, ইবাদ মুন্সী, সাহিদুল মাতুব্বর, তৈয়ব মুন্সী, মিনাল মাতুব্বর ও রুহুল আমিন সহযোগিতায় রুবেল মন্সী ও আনিস মুন্সী এ কাজ করছেন।
বিলকিস বেগম আরও বলেন, বিষয়টি এমপি সাহেব জানেন না। তাঁর নাম ব্যবহার করে অন্যরা এ কাজ করেছেন।
এ বিষয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, রাতের আঁধারে জমি দখলের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে আনিছ মুন্সী ও রুবেল মুন্সীর বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। ফলে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
(টিবি/এসপি/অক্টোবর ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘চব্বিশ আমাদের আমাদের বলতে থাকলে জুলাইয়ের চেতনা আর থাকবে না’
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
- 'ভারতীয় টেনিং প্রাপ্ত বিদ্রোহীরা পূর্ব-পাকিস্তানের নাশকতা মূলক কাজে লিপ্ত'
- পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ
- ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
- সালথায় ইয়াবাসহ যুবক আটক
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
- রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন উথোয়াই মং মারমা
- ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- নাম বদলের রাজনীতি, ইতিহাস মুছে ফেলার বিপজ্জনক প্রবণতা
- তালার শালিখা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- বন্দর, করিডর ও সংযুক্তি: আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হতে পারে কি বাংলাদেশ?
- অসম বয়সের সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- হারাধনের দশটি ছেলে
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- বারো রকম বারো ছড়া
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- ধামরাইয়ে সন্ত্রাসী হামলায় যুবক নিহত
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- মাগুরার জগদলের চার খুনের ঘটনার প্রধান আসামী গ্রেফতার
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
০৮ নভেম্বর ২০২৬
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
-1.gif)








