বড়াইগ্রামে আ.লীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে অর্থ বাণিজ্য ও অনিয়মের মধ্য দিয়ে আওয়ামীলীগপন্থী এক ব্যক্তিকে সারের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ও এই নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। আজ শনিবার সকালে উপজেলার জোয়াড়ি আটঘরিয়া স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামীলীগের শাসনামলে আটঘরিয়া গ্রামের যুবক আরিফ খাঁ ও তার পরিবারের সদস্যরা বিভিন্নসময় বিএনপির সমর্থক ও কর্মীদের ওপর হামলা ও নির্যাতন করে। অথচ বিএনপির শাসনামলে ওই আরিফ খাঁ-কে জোয়াড়ি ইউনিয়নে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন) সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় এমপিকে ম্যানেজ করে টাকার বিনিময়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এ নিয়োগ নিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। দ্রুত এ নিয়োগ বাতিল করে বিএনপির ত্যাগী কর্মী বা নেতা যারা আবেদন করেছেন তাদের মধ্য থেকে যে কোন একজনকে দেওয়ার দাবী জানান।
এছাড়া বক্তারা মানববন্ধনে আরও বলেন, নিয়োগপ্রাপ্ত আরিফ খাঁ এর কোন ঘর বা দোকান বা গোডাউন নাই। তাছাড়া সার অথবা বালাইনাশক বিক্রির কোন অভিজ্ঞতা নেই, গোডাউন বা স্টক ম্যানেজম্যান্ট এর কোন অভিজ্ঞতা নেই। ডিলারশীপ পাওয়ার জন্য যে সব শর্তাবলী সেটাও সে পূরণ করতে পারেনি। অথচ অদৃশ্য আশীর্বাদপ্রাপ্ত হয়ে তাকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়ায় বিস্মিত সকল সার ও বালাইনাশক ব্যবসায়ী সহ এলাকার সুধীসমাজ। বক্তারা ও উপস্থিত সকলে আরিফ খাঁ এর নিয়োগ বাতিলের দাবি জানায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জোয়াড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাজাহান আলী ও সাবেক সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ লালু, প্রভাষক মোর্তজা আলী বাবলু, বিশিষ্ট সার ব্যবসায়ী ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম জসিম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক, ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক রনি ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সদস্য মোহাম্মদ আলী, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।
(এডিকে/এসপি/অক্টোবর ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- স্লিপার বাসের জন্য নীতিমালা করতে হাইকোর্টের রুল
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি
- ‘পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে’
- ‘বাণিজ্য মেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ’
- প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট
- ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত
- বিশাল ঢেউয়ের আঘাতে ক্যালিফোর্নিয়ার উপকূল ক্ষতিগ্রস্ত
- মিস ইউনিভার্সে হলুদ গাউনে আত্মবিশ্বাসী মাহি, চাইলেন ভোট
- দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
- আজ থেকে হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে
- সড়কে প্রাণহানি বন্ধে শুধু স্মরণ নয়, কার্যকর পদক্ষেপের দাবি
- ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৯ কোটি ২০ লাখ ডলার
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
- শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ
- পাকবাহিনীর সঙ্গে আজমিরীগঞ্জে মুক্তিবাহিনীর এক ভয়াবহ যুদ্ধ হয়
- আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন
- চাটমোহরে বাড়ির জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ
- মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রেসক্লাবের
- বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং সমাবেশ
- তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
- সুবর্ণচরে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- মুকুটি আর কুকুটি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- শপথ নিলেন লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া
- ভৈরবে যুব উন্নয়ন দিবস পালিত
- সাভারে জাতীয় সমবায় দিবস পালিত
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- মনুষ্যত্ব
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
১৬ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি
- ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
-1.gif)








