পাঁচলাইশে বৃদ্ধের ব্যাগ ছিনতাইয়ের অভিযুক্ত মানিক বাকলিয়া থেকে গ্রেপ্তার
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের পাঁচলাইশে মাত্র ১২ সেকেন্ডে এক ব্যবসায়ীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ১২ দিন পর মো. হাবিবুল্লাহ খাঁন মানিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে নগরের বাকলিয়া থানাধীন ইছাকের পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
মামলা সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে পাঁচলাইশ থানার বিবিরহাট কাঁচাবাজার রোডের সলিমুল্লাহ শাহ মসজিদ সংলগ্ন সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী এস এম রফিকুল ইসলাম (৫৭) আতুরার ডিপো এলাকার খাজা ফার্মেসির মালিক।
মামলায় জানান, রফিকুল ইসলাম দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে একটি অটোরিকশা থেকে দুই ব্যক্তি এসে তাঁকে ধারালো ছোরা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় তাঁর কাঁধে থাকা কালো রঙের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান।
ব্যাগে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড রেডমি মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাত্র ১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাইয়ের বিষয়টি আলোচনায় আসে।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানায় মামলা করা হয়। মামলার নম্বর ২০, তারিখ ২৫ অক্টোবর ২০২৬। দণ্ডবিধির ১৮৬০ সালের ৩৯২ ধারায় মামলাটি রুজু করা হয়। অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিবুল্লাহ খাঁন মানিককে বাকলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়। প্রাথমিক তদন্তে তাঁর সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য যাচাই করে হাবিবুল্লাহর বিরুদ্ধে আরও চারটি মামলার তথ্য পেয়েছে। মামলাগুলো হলো—বোয়ালখালী থানার সিআর মামলা নং ৩৯৮/২৩। তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৪। দণ্ডবিধির ৩২৩/৩০৭/৩৮৫/৪২৭/৪৪৮/৫০৬(২)/৩৪ ধারায় মামলা। কোতোয়ালী থানার এফআইআর নং ৫৭। তারিখ ২৯ অক্টোবর ২০২৫। দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা। বাকলিয়া থানার এফআইআর নং ৯। তারিখ ৩ নভেম্বর ২০১৯। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা ও চান্দগাঁও থানা, সিএমপি: এফআইআর নং ৩৭/১৩৬। তারিখ ১৯ মার্চ ২০১৮। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারণির ৯(খ) ধারায় মামলা। অর্থাৎ, নতুন ছিনতাইয়ের মামলাসহ পুলিশের রেকর্ডে তাঁর বিরুদ্ধে মোট পাঁচটি মামলার তথ্য রয়েছে।
পাঁচলাইশ মডেল থানার এসআই রিয়াদ উছ সালেহীন মামলাটি তদন্ত করছেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
(জেজে/এসপি/নভেম্বর ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
- ৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
- ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার
- ‘দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার’
- ‘সত্যিকারের শিল্পীরা ফুলের মতো’
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
- ‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’
- ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার’
- ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
- ‘অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’
- ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
- আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদগঞ্জে ঋণের ভার সইতে না পেরে সিনিয়র সিটিজেনের আত্মহত্যা
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- জহির খান’র কবিতা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- সিলেটে ঘরে ঘরে নবান্ন উৎসব, কৃষকের মুখে হাঁসি
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
১০ নভেম্বর ২০২৬
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
-1.gif)








