এলজিইডি নাকি সওজ জটিলতায় সংস্কারে এগিয়ে আসছে না কেউ
আধা কিলোমিটার সড়কের বেহাল দশা, ২০ গ্রামের মানুষের দুর্ভোগ
সালথা প্রতিনিধি : সড়ক আছে, চলাচলের মানুষও আছে। সড়কটিতে চলাচলের অনুপযোগি হয়ে পড়ে আছে কয়েক বছর ধরে। কিন্তু সড়কের আধা কিলোমিটার অংশ কোন দপ্তরের অধীণে তা নিয়ে জটিলতায় আটকে আছে মেরামতের কাজ। ফলে পিচ উঠে তৈরি হওয়া গর্তের মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে কয়েক হাজার মানুষকে।
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর পালবাড়ি থেকে খারদিয়া বাজারের সেতু পর্যন্ত সড়কের এই অংশে দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী।
এলাকাবাসী জানান, সড়কটির দুই পাশে অন্তত ২০টি গ্রাম রয়েছে। এসব গ্রামের মানুষ সালথা উপজেলা সদরে যাতায়াত করে৷ এই পথ দিয়েই শিক্ষার্থীরা খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খারদিয়া উচ্চবিদ্যালয়ে আসা-যাওয়া করে। কৃষিপণ্য বাজারে নেওয়ার কাজে এই পথ ব্যবহার করে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সড়কটির আগে এলজিইডির অধীনে ছিল। পরে সালথা থেকে সোনাপুর হয়ে মোন্তার মোড় টু যদুনন্দী বাজার পর্যন্ত আঞ্চলিক সড়ক নির্মাণের পরিকল্পনায় এর আধা কিলোমিটার অংশ সওজের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু আঞ্চলিক সড়কটি পরে অন্য পথে নির্মাণ করা হয়। এতে হস্তান্তর করা অংশটি সংস্কারের বাইরে থেকে যায়।
সওজের আওতায় চলে যাওয়ায় এলজিইডি ওই অংশে কাজ করতে পারছে না। অন্যদিকে সওজও সেখানে সংস্কার করছে না। ফলে দুই দপ্তরের মালিকানা-সংক্রান্ত জটিলতার মাশুল গুনছেন সাধারণ মানুষ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সোনাপুর পালবাড়ি থেকে খারদিয়া বাজারের সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব গর্তের মধ্যদিয়ে ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান ও রিকশা।
ভ্যানচালক সাইদুল কাজী ও আলিম মোল্যা বলেন, গর্তে ভরা সড়কটিতে ভ্যান চালানো এখন খুবই কষ্টকর ও বিপজ্জনক। খারদিয়ার বাসিন্দা তারা মিয়া বলেন, সড়কের আধা কিলোমিটার অংশের বেহাল অবস্থার কারণে যাতায়াতের খরচ বেড়েছে। পেঁয়াজ ও পাট পরিবহনের গাড়িও সহজে চলতে চায় না। একসময় স্থানীয়ভাবে টাকা খরচ করে সড়কের কিছু অংশ মেরামত করা হয়েছিল। অন্যদিকে, সড়কের পাশের বাসিন্দা সন্তস দাস জানান, এই পথে দুর্ঘটনায় পড়ে তাঁর প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ফরিদপুর সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী নাফিজ তানজিম জানান, সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে সড়কটির মালিকানা সংক্রান্ত কিছু জটিলতা থাকায় সংস্কার কার্যক্রম গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংশ্লিষ্ট কার্যালয়ের সঙ্গে আলোচনা করা হবে। আশা করা যায়, উভয় দপ্তরের সমন্বয়ের মাধ্যমে বিদ্যমান জটিলতা নিরসন করে সড়কটি সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।
সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, বর্তমানে সড়কটি সওজের অধীনে আছে। সওজ যদি এলজিইডির অধীনে দেন তাহলে দ্রুত সংস্কার করা হবে।
(এএন/এসপি/নভেম্বর ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
১৯ নভেম্বর ২০২৬
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
-1.gif)








