কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন
রাজবাড়ি প্রতিনিধি : কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন হবে আগামি সোমবার । নবগঠিত দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে। এ নির্বাচনে তিনটি পদের জন্য লড়ছেন মোট আটজন প্রার্থী। চেয়ারম্যান পদে চারজন আর ভাইস চেয়াম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। আর বিএনপি সমর্থিত প্রার্থী অ্যড. আব্দুর রাজ্জাক খান ও বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক আইনুল হাবীব।
নির্বাচনে অনেকটাই সুবিধাজনক স্থানে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক। যদিও তিনি নিজেকে তৃণমূলের প্রার্থী বলে দাবি করছেন। কালুখালী উপজেলা আওয়ামী লীগের একটি বড় অংশের নীরব সমর্থন রয়েছে তার প্রতি। এছাড়াও তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে কালুখালী উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম আহ্বায়ক ও রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।
যিনি নিজেও উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। টিটোর রয়েছে বিশাল সমর্থক গোষ্ঠি। এসব ভোট যে হকের দিকেই গড়াবে তা সহজেই অনুমেয়। সেই সাথে জাতীয় পার্টিও আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে নুরে আলম সিদ্দিকী হককে। প্রার্থী হকের গ্রামের বাড়ি মৃগী ইউনিয়নে। এর পাশেই সাওরাইল ইউনিয়ন। এ দুটি ইউনিয়নে হকের বিশাল কর্মী ও সমর্থক গোষ্ঠি রয়েছে। সব মিলিয়ে তিনি নির্বাচনে অনেকটাই এগিয়ে আছেন বলেই মনে করছেন সাধারণ ভোটাররা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে শত ভাগ জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন নুরে আলম সিদ্দিকী।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম সমর্থন পেয়েছেন সংসদ সদস্য জিল্লুল হাকিমের। দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন।প্রার্থী সাইফুলের নিজস্ব একটা বলয় আছে। এই বলয়কে ধরে তিনি চেষ্টা করছেন নির্বাচনী বৈতরণী পার হতে।
বিএনপির সমর্থিত প্রার্থী কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়ক লায়ন অ্যড. আব্দুর রাজ্জাক খান। কালুখালীর অতি পরিচিত মুখ। ভোর হতে রাত অব্দি মাঠ চষে বেড়াচ্ছেন। সাড়াও পাচ্ছেন বেশ।
রাজবাড়ী জেলার বিগত চারটি উপজেলা নির্বাচনে একমাত্র সদরে জিতেছে বিএনপি। তাই কালুখালী উপজেলায় জিততে মরিয়া বিএনপি। তাই দলের নেতাকর্মীরাও তার সাথে রয়েছে মাঠে। যদিও তার অভিযোগ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মী সমর্থকরা তার নির্বাচনী প্রচার কাজে বাধার সৃষ্টি করছে।
তিনি বলেন, সরকার দলীয় প্রার্থী আমার কর্মী সমর্থকদের নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমার পোস্টার ছিড়ে ফেলছে। এমনকি কর্মীদের শারীরিকভাবেও নির্যাতন করছে। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
আইনুল হাবীব কালুখালী উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক। নির্বাচনের অনেক আগে থেকেই প্রচারণায় নেমেছেন। বিএনপির একটি অংশের সমর্থন রয়েছে তার প্রতি।
এদিকে সাধারণ ভোটাররা আশঙ্কা করছেন নির্বাচনে কারচুপির। তারা বলছেন, নবগঠিত কালুখালী উপজেলার প্রথম ভোট এটি। তারা চায় কলুষিতমুক্ত একটি নির্বাচন। প্রথম নির্বাচনটি যেন কোনমতেই কালিমালিপ্ত না হয়।
কালুখালী উপজেলায় মোট ভোটার এক লাখ এক হাজার ৫৪৮ জন। এর মধ্যে পুরুষ ৫১ হাজার পাঁচশ ২৭ জন এবং নারী ভোটার সংখ্যা ৫০ হাজার ২১ জন। উপজেলার মোট ভোট কেন্দ্র ৪৩টি। মোট বুথ ২৯৭টি।
(এসএস/জেএ/মে ১৩, ২০১৪)
পাঠকের মতামত:
- রিজার্ভ চুরির প্রতিবেদন পিছিয়ে ১৮ ফেব্রুয়ারি
- প্রবাসে কর্মসংস্থান বাড়াতে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে সরকার
- গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অনলাইনে প্রকাশ
- ‘জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ’
- ‘পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষ উদ্দেশ্যমূলক’
- 'শীঘ্রই শেখ মুজিবের সরকার হতে যাচ্ছে'
- আজ মাগুরার বরেণ্য শিক্ষাবিদ ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাষাসৈনিক খান জিয়াউল হকের চতুর্থ মৃত্যু বার্ষিকী
- আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফ
- শ্রীনগরের একাধিক ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার দোয়া মাহফিল
- লৌহজংয়ে মাদক ও চোরাই মালামালসহ আটক ৩
- স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা
- কুড়িগ্রামে ২ আওয়ামী লীগ নেতার পদত্যাগ
- সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবদল নেতার
- বিশেষ অবদানের জন্য ৫৬০ জনকে পুরস্কৃত করলো ওয়ালটন হাই-টেক
- নড়াইলে খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১
- ফরিদপুরে জাতীয় যুব শক্তির উদ্যোগে হ্যাঁ ভোটের প্রচারণায় লিফলেট বিতরণ
- বক্তব্য বিকৃত করে ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন
- টাঙ্গাইলে টেলিভিশন রিপোর্টার্স ফোরামের পরিচিতি সভা
- সারাদেশে ৬২ হাজারের বেশি শীতবস্ত্র বিতরণ করল ব্র্যাক ব্যাংক
- শীত উপেক্ষা করে নড়াইলে বোরো ধান চাষে ব্যস্ত কৃষকরা
- ‘বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে একজন বিরল মা’
- জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা সম্পন্ন
- পাবনার শামসুল হুদা ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়ম
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








