সালথায় দু'গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত-৩
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জের ধরে গ্রাম দু'দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গত মঙ্গলবার বিকালে মুনান কাজীর দলের সমর্থক ইয়াছিন (৩৫) ও বকুল (২৫) কে রফিক মেম্বার ও তার দলের সুমন, হাবির, সাদ্দাম, আবু সহ ৫-৬ জন মারধর করে। এতে ইয়াছিন ও বকুলকে আহতবস্থায় ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর গত শুক্রবার বিকালে মুনান কাজীর সমর্থকরা রফিক মেম্বারের বড় ভাই ফাত্তাহ মাতুব্বার (৪৫) এর উপর হামলা করে। এতে ফাত্তাহকে গুরুতর আহতবস্থায় প্রথমে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছেন।
উক্ত ঘটনার জের ধরে শনিবার সকালে মুনান কাজীর সমর্থক ও তার প্রতিপক্ষ রফিক মেম্বারের সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা, বল্লম নিয়ে একে অপরের মধ্যে ঘন্টা ব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে আয়মন আকবার চৌধুরী বাবলুর নির্দেশে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লেবু মোল্যাসহ স্থানীয় নেতা-কর্মীবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান। এরপর উত্তেজনা পরিপূর্নভাবে নিয়ন্ত্রনে আসে বলে প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন।
এ ব্যপারে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান মিয়া বলেন, উত্তেজনার কথা শুনে মামার নির্দেশে উভয় দলের লোকজনকে শান্ত করেছি। পরবর্তীতে মামার নির্দেশে মীমাংসা করে দিবো।
রফিক মেম্বার জানান, আমার নির্দোষ বড় ভাইকে ওরা মেরেছে। এজন্য আমার লোকজন সংঘর্ষের প্রস্তুতি নিয়ে ছিলো।
অন্যদিকে মুনান কাজী জানান, ঘটনার সময় আমি ফরিদপুরে ছিলাম। তবে বকুল ও ইয়াছিনকে অন্যায়ভাবে মারার জন্য পাবলিক উত্তেজিত হয়ে ফাত্তাহ’র উপর হামলা করেছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, সংঘর্ষ লাগার আগেই পুলিশ ঘটনান্থলে গিয়ে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। এ ছাড়াও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
(এসডি/পিএস/মে ১৬, ২০১৫)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








