ভালুকায় বিএনপির সাবেক এমপি আমানুল্লাহ চৌধুরীর ইন্তেকাল
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমান উল্লাহ চৌধুরী শনিবার দিবাগত রাত দেড়টায় ঢাকায় স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি প্রায় এক বছর ধরে নানা রোগে ভুগছিলেন।
গত মঙ্গলবার তিনি হৃদরোগে আক্রান্ত হলে স্কায়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
রোববার সকালে নয় পল্টন দলীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শরীক হন।
বেলা তিনটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লজায় দ্বিতীয় জানাজা এবং বাদ এশায় পুরান ঢাকার কায়াতটুলী মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠানের পর লাশ হিমঘরে রাখা হবে।
সোমবার বাদ যোহর ময়মনসিংহের ভালুকা ডিগ্রি কলেজ মাঠে চতুর্থ জানাজা শেষে পিতা-মাতার পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আমান উল্লাহ চৌধুরীর মৃত্যুতে ময়মনসিংহের ভালুকাসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শতশত মানুষ গ্রামের বাড়িতে ভিড় করেন।
আমান উল্লাহ চৌধুরী রাজনৈতিক পরিবারের সন্তান ছিলেন। তার পিতা মরহুম আফতাব উদ্দিন চৌধুরী মুসলিম লীগের প্রথম সারির নেতা ছিলেন। তিনি প্রাদেশিক পরিষদের এমএনএ এবং ১৯৭৯ সালে জাতীয় সংসদ সদস্য ছিলেন। পৈত্তিক সুত্রেই আমান উল্লাহ চৌধুরী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।
তিনি ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ (১৫ ফ্রেরুয়াারি) সালে বিএনপির দলীয় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে একজন নিবেদিত ব্যক্তি ছিলেন। তিনি বুলবুল ললিতকলা একাডেমির প্রতিষ্ঠা ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি একজন সদালাপী, অর্থ ও পেশীশক্তি বিরোধী মনোভাবাপন্ন ছিলেন। তার স্ত্রী বেগম রাহিজা খানম ঝুনু একুশে পদক ও নৃত্যগুরু মাতা হিসেবে খেতাব প্রাপ্ত। তার আন্তরিক প্রচেষ্ঠায় ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ধামশুর হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়েল বালিকা উচ্চ বিদ্যালয়সহ ভরাডোবা, ধামশুর, বর্তাসহ বিভিন্নস্থানে একাধিক প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠেছে। অবহেলিত গড় অঞ্চলে নারী শিক্ষার অগ্রগতি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক গুরুত্বপুর্ণ দাফতরিক কার্যালয় প্রতিষ্ঠা হয়। ১৯৯১ সালে তিনি সংসদ সদস্য থাকাকালেই ভালুকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ ও তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করেন। রাজনৈতিক, সামাজিক ও উন্নয়ন কর্মকান্ড বিশেষ অবদানের কারণে তিনি এবং তার পরিবারকে ভালুকা উপজেলার উন্নয়নের রূপকার বলা হয়ে থাকে।
তার মৃত্যুতে বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ জেলা সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ফকরুদ্দিন আহম্মেদ বাচ্চু, সম্মিলিত পেশাজীবী পরিষদের জেলা আহবায়ক প্রফেসর মোহাম্মদ শাহজাহান ও সদস্য সচিব ডা. মোহাম্মদ আলী, যুবদলের জেলা সভাপতি শামীম আজাদ, ছাত্রদলের জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, শ্রমিকদলের সভাপতি আবু সায়িদ, মহিলাদলের জেলা সভাপতি অধ্যাপিকা রায়হানা ফারুক, স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শাহিদুল আমিন খসরু, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল হক, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আলী আকবর আনিছ গভীর শোক প্রকাশ করেন।
(এসইএস/এএস/জুন ০৮, ২০১৪)
পাঠকের মতামত:
- সুন্দরবন থেকে ট্রলারসহ ৭ জেলে আটক
- সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
- কমিটি গঠনের ৬ দিনের মাথায় কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
- শীতের তীব্রতায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
- নগরকান্দায় ধর্মীয় অনুভূতি অবমাননার অভিযোগে প্রতিবাদ সমাবেশ
- ফরিদপুরে ডিবি পুলিশের হাতে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
- ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা-আলাস্কা সীমান্ত এলাকা
- কবিরহাটে রোহান দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- পাংশায় মুক্তিযোদ্ধাদের কববের জন্য নির্ধারিত স্থানের আগুন
- চলচ্চিত্র উৎসবের নারী নির্মাতা বিভাগে বিচারক আফসানা মিমি
- আমিরাতের লিগে অভিষেকে উজ্জ্বল মোস্তাফিজ
- ‘বিএনপি সবসময়ই প্রতিশ্রুতিশীল রাজনীতিতে বিশ্বাসী’
- নড়াইলে পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার
- শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ
- রবিবার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি
- আরো আধুনিকীকরণ করা হচ্ছে রসাটমের তৃতীয় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্ল্যান
- ‘বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত’
- ‘ধর্মের নামে দেশে বিভাজনের পথ তৈরির চেষ্টা চলছে’
- ‘কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন’
- কুমিল্লা ও লাকসামে তুমুল যুদ্ধ চলে
- নগরকান্দায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত
- ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের শুরু
- ঝিনাইদহে বেড়েই চলেছে খুনোখুনি, নিরপত্তাহীনতায় জনজীবন
- প্রাণ
- উখিয়ার লাল পাহাড়ে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- কমিটি গঠনের ৬ দিনের মাথায় কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
০৭ ডিসেম্বর ২০২৫
- সুন্দরবন থেকে ট্রলারসহ ৭ জেলে আটক
- সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
- কমিটি গঠনের ৬ দিনের মাথায় কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
- নগরকান্দায় ধর্মীয় অনুভূতি অবমাননার অভিযোগে প্রতিবাদ সমাবেশ
- ফরিদপুরে ডিবি পুলিশের হাতে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
- কবিরহাটে রোহান দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- পাংশায় মুক্তিযোদ্ধাদের কববের জন্য নির্ধারিত স্থানের আগুন
- নড়াইলে পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার
- আরো আধুনিকীকরণ করা হচ্ছে রসাটমের তৃতীয় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্ল্যান
-1.gif)








