টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৩ আসামীর ৫ দিনের রিমান্ড আবেদন
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে টুঙ্গিপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর লিটন শেখসহ ৩ জনকে গ্রেফতার করে আজ রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গৌতম ঘোষের আদালতে অভিযুক্তদেরকে পুলিশ হাজির করে ৫দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। আগামীকাল সোমবার রিমান্ড আবেদনের উপর শুনানী অনুষ্ঠিত হবে বলে কোর্ট পরিদর্শক মোঃ গোলাম কাদের মিয়া জানিয়েছেন।
এছাড়া ধর্ষিতার ডাক্তারী পরীক্ষাও সম্পন্ন হয়েছে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। সিনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাক্তার লুৎফুন্নাহারের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ধর্ষিতা ঐ কলেজ ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছেন।
গতকাল শনিবার টুঙ্গিপাড়ার মধুমতি পর্যটন মোটেল থেকে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার ওই ছাত্রী কোটালীপাড়া শেখ হাসিনা কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী।
টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) নুর হোসেন তালুকদার জানিয়েছেন, মধুমতি পর্যটন মোটেলের বয়
জালাল মিয়া বরিশালের উজিরপুর থেকে টুঙ্গিপাড়ায় কর্মস্থলে আসছিলো। আসার সময় বাসের মধ্যে সে একই এলাকার লোক বলে ওই ছাত্রীর সাথে পরিচিত হয়। এক পর্যায়ে সে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মাজার দেখানোর কথা বলে তাকে নিয়ে আসে। টুঙ্গিপাড়ায় এসে সে কাউন্সিলর লিটন শেখের সাথে বড় ভাই হিসেবে পরিচয় করিয়ে দেয়। কাউন্সিলর লিটন তাদের দুপুরে খাবার খাইয়ে পর্যটন মোটেলে নিয়ে যায়। সেখানে জালাল ওই কলেজ ছাত্রী ও কাউন্সিলরকে একটি রুমে (এসি-৩) ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকিয়ে দেয়। সেখানে লিটন তাকে ধর্ষণ করে। পরে ওই কলেজ ছাত্রী কৌশলে রুম থেকে বের হয়ে টুঙ্গিপাড়ায় থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ ওই রুম থেকে ওয়ার্ড কাউন্সিলর লিটন শেখ (৩২), জালাল মিয়া (২৬) ও আলীম বিশ্বাসকে (২৬) গ্রেফতার করে।
(এমএইচএম/এএস/জুন ০৮, ২০১৪)
পাঠকের মতামত:
- ভারতীয় সেনাবাহিনী আখাউড়ার দক্ষিণ এবং পশ্চিমাংশ দিয়ে অবরোধ করে
- ফেসবুক পোস্ট ডিলেটকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
- খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
- সাতক্ষীরার কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যুবার্ষিকী
- নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- নড়াইলে মামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে কামঠানাবাসী
- ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যা, মায়ের সঙ্গে কারাগারে দুই বছরের শিশু
- কাপাসিয়ায় জামায়েতের সমাবেশ নিয়ে, আয়োজক কমিটি সাংবাদিকদের সাথে মতবিনিময়
- মাদক ব্যবসায়ীকে আটকের জেরে দুই গ্রাম পুলিশকে পেটালো বিএনপি নেতা
- শৈলকুপায় পেঁয়াজ রোপনের ভরা মৌসুমে সারের কৃত্রিম সংকট, ফলন বিপর্যয়ের শঙ্কা
- দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রির অভিযোগ
- নড়াইলে চাকুরচ্যুত প্রধান শিক্ষকের নামে মামলা
- মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা
- সুন্দরবনে বনবিভাগের অভিযানে শামুক-ঝিনুকসহ ৮জন আটক
- সোনাতলায় অভ্যন্তরীণ আমন সংগ্রহের উদ্বোধন
- গোপালগঞ্জ ও পিরোজপুরের কৃষকরা পেল বিনামূল্যে আলু বীজ
- নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম
- সাংবাদিক আরজুসহ ৮ জনের নামে ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দাবি
- নড়াইলে চিত্রা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- টাঙ্গাইলে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
- দিনাজপুরে বাস চাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত, আহত ৬
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক মঞ্চে বিএনপি–জামায়াত–ইসলামী আন্দোলন–জাতীয় পার্টি
- সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রেজাউল করিম সেলিমের মৃত্যু
- গোপালগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই: সারজিস
- উখিয়ার লাল পাহাড়ে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
- প্রাণ
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








