E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বায়োপসির রিপোর্ট অনুযায়ী চলছে খালেদার চিকিৎসা

২০২১ অক্টোবর ৩১ ১৪:৫৩:১১
বায়োপসির রিপোর্ট অনুযায়ী চলছে খালেদার চিকিৎসা

স্টাফ রিপোর্টার : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসির রিপোর্ট পাওয়া গেছে। সে অনুযায়ী তারা চিকিৎসাও ইতোমধ্যে শুরু হয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) দুপুরে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান। তবে রিপোর্টের ফলাফল কোনো কথা বলতে রাজি হননি তার চিকিৎসক ও বিএনপির নেতারা।

ডা. জাহিদ বলেন, ‘ম্যাডামের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ওনার বায়োপসি রিপোর্টও এসেছে। সেই অনুযায়ী ম্যাডামের চিকিৎসাও শুরু হয়েছে।’

সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের শরীরের একটি অংশের চামড়া ফোসকার মতো (লাম্প বা চাকা) হয়ে ছিল। এর কারণ জানতে গত ২৫ অক্টোবর তার বায়োপসি করা হয়। অপারেশনের দুদিন পরই পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা শুরু করেন। বর্তমানে তার অবস্থা মোটামুটি ভালো। শরীরের তাপমাত্রাও স্বাভাবিক আছে।

(ওএস/এসপি/অক্টোবর ৩১, ২০২১)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test