মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি : ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উন্নয়নমূলক কাজ যেটা আওয়ামী লীগ এখন করছে এটা হচ্ছে সম্পূর্ণভাবে তাদের দুর্নীতির উন্নয়ন। বাংলাদেশের মেগা প্রজেক্টগুলো করাই হয়েছে মেগা দুর্নীতির জন্য। সাধারণ মানুষ নিজেই বলবে কোন কাজ কোন দপ্তরে গেলে দুর্নীতি ছাড়া হয় না। পদ্মা সেতুতে বাজেট বাড়ানো হয়েছে, বড় বড় মেগা প্রজেক্টে বাজেট বৃদ্ধিসহ বিদ্যুৎ খাতেও চরম দুর্নীতি করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে এবং করছে আর সেজন্যই একদলীয় ফ্যাসিস্ট সরকার পাকাপোক্ত করার জন্য গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি সম্পর্কে মির্জা বলেন, আলুর দাম কোল্ডস্টোরে কম কিন্তু ঢাকায় বেশি। কৃষকদের ন্যায্য মূল্য পাইয়ে দিতে সরকার কার্যকরি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। প্রতিটি ক্ষেত্রে সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। ব্যবসায়ী সিন্ডিকেট সরকারের সহযোগিতায় এই দাম বৃদ্ধি করছে।
সাম্প্রদায়িক হামলা সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগ মনে করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের ব্যক্তিগত সম্পত্তি এবং সেভাবেই তাদের সাথে ডিল করে। দেশ স্বাধীনের পর থেকে জরিপ করে দেখা যাবে এই ঘটনাগুলো বেশির ভাগই আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে।
আর এবারের সব ঘটনাতেই আওয়ামী লীগ সরকার জরিত, সেগুলো পত্রিকায় চ্যানেলে দেখানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় দেশের পররাষ্ট্রমন্ত্রী কয়দিন আগে বলেছেন, দেশে কোনো মন্দির ধ্বংস করা হয়নি। আমি আশা করি এসব বিষয় আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা ভালো ভাবে বুঝবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির অন্য সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
(এফআর/এসপি/নভেম্বর ০৩, ২০২১)
পাঠকের মতামত:
- ফিফা সভাপতির পদত্যাগ চান স্পেনের ফুটবল কর্মকর্তা
- ‘যারা আমাদের কষ্ট দেখে হাসছো ও বিদ্রুপ করছো, তোমাদের ধন্যবাদ‘
- ‘কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিকল্প নয়, সক্ষমতা বৃদ্ধির হাতিয়ার’
- ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প
- বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ডলার সহায়তা দিলো চীন
- ‘বিএনপি বিপ্লবের সন্তান, কোনো আত্মদান বৃথা যায় না’
- ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল
- 'রাজাকাররা যে কোনো লোককে গ্রেফতার করতে পারবে'
- সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা
- বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ডে মনোনীত ফরিদপুরের বিপ্লব মালো
- বন্দর নয়, মানদণ্ড গড়ার সময় এখন বাংলাদেশের
- অটো রিকশাচালক নাঈম হত্যায় দুইজনের যাবজ্জীবন
- জামায়াত এমপি নজরুলের ভিডিও নিয়ে দিনভর নানা তর্ক-বিতর্ক
- নির্মাণের সাত দিনেই ভেঙে গেল চেয়ারম্যানের নির্মিত ড্রেন
- ২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার
- বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
- উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
- রেমিট্যান্স বনাম প্রবাসীদের অদেখা অশ্রু
- গোপালগঞ্জে গেস্ট হাউজ থেক ৫ নারীসহ আটক ১১
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- নড়াইলে শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা, ধর্ষক পলাতক
- কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- কাঁঠাল
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- প্রযুক্তির ছোঁয়ায় জুয়া এখন অনলাইনে
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- গণহত্যায় স্বামী ও স্বজন হারানো এক মায়ের বয়ান
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- এমন যদি হতো
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল
-1.gif)








