E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সন্ধ্যায় খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন চিকিৎসকরা

২০২১ নভেম্বর ২৮ ১৫:২৬:০৮
সন্ধ্যায় খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন চিকিৎসকরা

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

রবিবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সন্ধ্যা ৭টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। দেশের বাইরে তার চিকিৎসা করাটা খুব জরুরি। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় সেটা সম্ভব হচ্ছে না।

(ওএস/এসপি/নভেম্বর ২৮, ২০২১)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test