খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব
স্টাফ রিপোর্টার : লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ‘বাংলাদেশেই সম্ভব’ বলে দাবি করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বর্তমান ও সাবেক কেন্দ্রীয় নেতা এবং দেশের প্রথিতযশা বিশেষজ্ঞ চিকিৎসকরা।
সোমবার (২৯ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তার এ দাবি করেন।
বিবৃতিতে তারা বলেছেন, বর্তমানে লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা আধুনিক চিকিৎসা পদ্ধতিতে বাংলাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছেন। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিশ্বমানের চিকিৎসাসেবা দিতে সক্ষম, তা করোনার সময়ে দৃঢ়ভাবে প্রমাণিত হয়েছে। কেননা এসময়ে দেশের প্রায় সব জটিল রোগে আক্রান্ত রোগীই দেশেই চিকিৎসা নিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, বেগম জিয়া বর্তমানে যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সেখানে তিনি বা তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যদি প্রয়োজন মনে করেন তাহলে বিদেশ থেকে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক এনে পরামর্শ নিতে পারেন। তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে অন্যত্র স্থানান্তর করা উপকারের পরিবর্তে ক্ষতির আশংকাই বেশি বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন, যা ওই হাসপাতালের চিকিৎসকরা এক প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেছেন।
রাজনৈতিক বিবেচনায় না নিয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিদানকারী চিকিৎসকরা হলেন- বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএর সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বিএমএর সাবেক মহাসচিব ডা. মো. শফিকুর রহমান, অধ্যাপক ডা. কাজী শহিদুল আলম, বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য ও বিএমএর ঢাকা মহানগর সহ-সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং বিএসএমএমইউ উপাচার্য ও বিএমএর সাবেক মহাসচিব অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৫ অক্টোবর তার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর হয় বায়োপসি পরীক্ষা। এ বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে তা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয়।
প্রায় এক মাসের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত ৭ নভেম্বর বিকেল ৫টায় ছাড়পত্র নিয়ে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ ফিরেন বেগম জিয়া। এর ৬ দিনের মাথায় গত ১৩ নভেম্বর রাতে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
গতকাল রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তার সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেন। সেখানে খালেদা জিয়ার লিভার সিরোসিস হয়েছে জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। লিভার সিরোসিসের কারণে তার ব্লিডিং হচ্ছে উল্লেখ করে তারা দ্রুত খালেদা জিয়াকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জার্মানির বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুপারিশ করেন।
তরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো আইনি সুযোগ নেই। বিশেষ প্রয়োজনে বেগম জিয়া বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসাসেবা নিতে পারবেন।
বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যে চলতি বছরের ১১ এপ্রিল তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বিএনপির পক্ষ থেকে তার করোনামুক্তির খবর দেওয়া হয় ৯ মে। ৩ জুন চিকিৎসকদের পরামর্শে তাকে কেবিনে ফিরিয়ে আনা হয়। এর ১৬ দিন পর, সব মিলিয়ে তখন প্রায় পৌনে দুই মাস হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে ১৯ জুন বাসায় ফেরেন তিনি। এর মধ্যে করোনার দুই ডোজ টিকাও নেন।
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালে কারাগারে যান। করোনা মহামারি, স্বাস্থ্যগত অবস্থা ও বয়স বিবেচনায় গত বছরের মার্চে তাকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন মুক্তি দেয় সরকার। এরপর কয়েক দফা এ মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
(ওএস/এএস/নভেম্বর ২৯, ২০২১)
পাঠকের মতামত:
- পদ্মায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, আহত ১
- ‘জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ’
- চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক, শিশু উদ্ধার
- সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের অপসারণ দাবি অবেহিলত নারী খেলোয়াড়দের
- সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত
- ‘ভবিষ্যতের স্মার্ট নাগরিক হতে হবে’
- ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- নড়াইলে পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা
- নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
- জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি
- ধর্ষণ সংবাদে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ: সাংবাদিকতার নৈতিকতা কোথায় দাঁড়িয়ে?
- কাপ্তাইয়ে ‘শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু
- মানুষ এবং বৈষম্য অসুখ
- কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে মৎস্য দপ্তরের অভিযান: বিপুল অবৈধ জাল বিনষ্ট
- কাপাসিয়ায় ডা. আবদুল্লাহ আল মামুনের আবেগঘন বিদায় সংবর্ধনা
- ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প
- ‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ’
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
-1.gif)







