‘রাষ্ট্রপতির সংলাপ নিতান্তই প্রচারসর্বস্ব’
স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ নিতান্তই প্রচারসর্বস্ব, অর্থহীন ও অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন বাম গণতান্ত্রিক জোট।
সোমবার (১০ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ আয়োজনকে অপ্রয়োজনীয় ও অর্থহীন আখ্যা দিয়ে বলেন, এই উদ্যোগ নিতান্তই প্রচারসর্বস্ব। কারণ সাংবিধানিকভাবে ইসি গঠনে রাষ্ট্রপতির কার্যকরি সিদ্ধান্ত নেওয়ার কোনো অবকাশ নেই। ব্যক্তিগতভাবে তার যে বিবেচনাবোধই থাকুক না কেন, সরকারের প্রধান নির্বাহী অর্থাৎ প্রধানমন্ত্রীর মতামত ও ইচ্ছার বাইরে সাংবিধানিকভাবে তার সিদ্ধান্ত নেওয়ার কোনো অবকাশ নেই।
তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের (ইসি) সদস্যদের নিয়োগ দিলেও তা করেন প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে। প্রাসঙ্গিকভাবে গত দুইটি সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের অভিজ্ঞতা আমরা স্মরণ করতে পারি। ২০১২ ও ২০১৭ সালে রাষ্ট্রপতির সংলাপ ও সার্চ কমিটির মাধ্যমে যে ইসি গঠন করা হয়েছিল তা নজিরবিহীন দায়িত্বহীনতা ও কলঙ্কের স্বাক্ষর রেখেছে। সরকার ও সরকারি দলের হয়ে কাজ করতে গিয়ে বর্তমান ইসি দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের অবশিষ্ট ন্যূনতম ব্যবস্থাই তুলে দিয়েছে।
বাম জোটের এই সমন্বয়ক বলেন, রাষ্ট্রপতির সংলাপ, সার্চ কমিটি ও নতুন ইসি গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে প্রধানমন্ত্রী তথা সরকারি দলের তালিকা ও ইচ্ছার বাইরে যাওয়ার সুযোগ নেই। রাষ্ট্রপতিকে শেষ পর্যন্ত সরকারের পছন্দসই ব্যক্তিদের নিয়েই ইসি গঠনের ঘোষণা দিতে হবে। এ পরিস্থিতি দেশে নির্বাচন ও শাসনতান্ত্রিক গভীর সঙ্কট কেবল আরও ঘনীভূত করবে এবং দেশকে আরও বিপদের দিকে ঠেলে দেবে।
সাইফুল হক আরও বলেন, সঙ্কটটি রাজনৈতিক। রাষ্ট্রপতির ওপর ভর দিয়ে বা তাকে সামনে রেখে এর সমাধান হবে না। আমরা সঙ্কট উত্তরণে সরকারকে শিগগিরই রাজনৈতিক উদ্যোগ নেওয়া এবং দেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতৈক্যের ভিত্তিতে আইন প্রণয়নের সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী নতুন ইসি গঠনের উদ্যোগ নেওয়ার দাবি জানাই। পাশাপাশি নির্বাচনের আগে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনের জরুরি প্রশ্নেও সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতায় আসার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা অধ্যপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভুঁইয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) বিধান দাস প্রমুখ।
(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০২২)
পাঠকের মতামত:
- ‘অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে’
- ‘যুক্তরাষ্ট্রের ভিসা পেতে আগাম বন্ড পরিশোধ করা যাবে না’
- জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে সমাধিতে বিএনপির শ্রদ্ধা
- আকুর আচরণ ‘অসম্মানজনক’ বললেন সাইফ
- পর্দা নামলো ঢাকা চলচ্চিত্র উৎসবের, সেরা পুরস্কার যাদের হাতে
- আইনজীবী হত্যা মামলা, চিন্ময় কৃষ্ণসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন
- ঝিনাইদহে পুলিশের লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
- ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ১৯, জরুরি অবস্থা ঘোষণা
- গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা জারি
- টাঙ্গাইল-৫ সদর আসনে বিএনপি'র দ্বিচারিতায় স্বপ্ন বুনছে জামায়াত
- অবিলম্বে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি
- ৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ
- ঊর্ধ্বগতি রোধে ২ লাখ টন চাল আমদানির অনুমতি পাচ্ছে ২৩২ প্রতিষ্ঠান
- ফরিদপুরে কোটি টাকা মূল্যের দুর্লভ কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১
- ‘নয়া শাসনতন্ত্রে সকল প্রদেশকে পূর্ণ স্বায়ত্বশাসন প্রদানের দাবি’
- তারেক রহমানের সঙ্গে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ দলের সাক্ষাৎ
- মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
- শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ ও সহনশীল নেতৃত্ব গড়ার আহ্বান
- ‘ফেব্রুয়ারির শেষে রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হবে’
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার
- সুন্দরবন থেকে হরিণ শিকারের দুই শতাধিক ফাঁদ উদ্ধার
- ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম : মোমিন মেহেদী
- নড়াইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- ‘গোপালগঞ্জে একটি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আমরা কাজ করছি’
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে সমাধিতে বিএনপির শ্রদ্ধা
- আইনজীবী হত্যা মামলা, চিন্ময় কৃষ্ণসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
-1.gif)








