আওয়ামী লীগ-বিএনপির চরিত্র একই : জিএম কাদের
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ ও বিএনপি যেন দেশের ইজারা নিয়েছে। দুটি দলের মধ্যে আদর্শগত অমিল থাকলেও চরিত্রগত কোনো অমিল নেই। ক্ষমতায় থাকলে দুটি দলই এক ধরনের কথা বলে, আর ক্ষমতায় না থাকলে আরেক কথা বলে।
শনিবার (১৮ জুন) দুপুরে বনানীর নিজ কার্যালয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এসব কথা বলেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি বিরোধী দলে থাকলে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার চায়, আর ক্ষমতায় গেলে বলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। ক্ষমতায় থাকলে দেশের দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা ও গুমবিষয়ক আন্তর্জাতিক প্রতিবেদনকে ভুয়া বলে, আর বিরোধী দলে থাকলে সব প্রতিবেদনকে সত্য বলে।
ক্ষমতায় গিয়ে দল দুটি রাজত্ব তৈরি করেছে উল্লেখ করে জিএম কাদের বলেন, সাধারণ মানুষের প্রতি তাদের কোনো খেয়াল নেই। কোনো ইস্যু পেলেই দল দুটির নেতারা আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন, কিন্তু সাধারণ মানুষের অবস্থা তারা বুঝতে চান না।
তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজছে। ওই দুটি দল জনগণের হাত থেকে দেশের মালিকানা লুট করেছে। জনগণ হচ্ছে দেশের প্রকৃত মালিক, তারা যাদের নির্বাচিত করবেন তারাই দেশের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। কিন্তু দেশের মালিকানা সাধারণ মানুষের কাছে নেই, তারা তাদের মনের মতো প্রতিনিধি নির্বাচিত করতে পারছেন না।
‘ব্রিটিশ আমলে বাংলাদেশের টাকা লুট হয়ে লন্ডনে যেতো। পাকিস্তান আমলে ইসলামাবাদ যেতো। এখন দেশের টাকা লুট হয়ে বিভিন্ন দেশে যায়।’
এদিন মেজর (অব.) মো. শাহ আলম জমাদার ও ব্যবসায়ী আলম সরকারের নেতৃত্বে কয়েক’শ নেতা-কর্মী জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাপাতে যোগ দেন।
(ওএস/এসপি/জুন ১৮, ২০২২)
পাঠকের মতামত:
- চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
- সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
- গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান
- নড়াইলে ৫৪৩টি মন্ডবে দুর্গা পূজার প্রস্তুতি প্রায় শেষের পথে
- সুবর্ণচরে বাড়ী ঘরে হামলা ভাঙচুর বসতবাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ
- সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাট, ১০ লাখ টাকার ক্ষতি
- গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ক্যাম্প মূল্যায়ন
- কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
- বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে শ্যামনগরে তিন ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ
- দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট ও বহু আকর্ষণীয় অফার
- গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
- মুখ: পরিচয়ের চাবি, নাকি জীবনেরও?
- গোপালগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত
- সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
- গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন
- টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ
- নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
- সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ
- সালথায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
- রক্ষণাবেক্ষণের টাকা নিয়মবহির্ভুতভাবে বরাদ্দের অভিযোগ
- যুবদল নেতা পরিচয়ে অপহরণের পর চাঁদা আদায়ের অভিযোগ
- বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের জবাবে কি বলছে এনপিসিবিএল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাছে লোকে কিছু বলে
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- ‘সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে না’
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- শিক্ষাগুরুর মর্যাদা
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
-1.gif)








