‘রমজানেও আন্দোলন চলবে’
স্টাফ রিপোর্টার : তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে রমজানেও সারাদেশে বিএনপির আন্দোলন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘রমজানে রাজনৈতিক কর্মসূচি ঘোষণার ইচ্ছা না থাকলেও সরকার বিএনপিকে কর্মসূচি দিতে বাধ্য করেছে। দেশের সাধারণ মানুষ কষ্টে দিনাতিপাত করছে। প্রতিটি জিনিসের দাম বেড়েছে। দেশে এমন সরকার রয়েছে, যারা নির্বাচিত নন। তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন করছে। সারা দেশে রমজানের মাঝেও এ দাবি নিয়ে আন্দোলন চলমান থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আমরা চালিয়ে যেতে চাই।’
শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে এতিম শিশু ও আলেম-ওলামাদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে রমজানজুড়ে নতুন কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব।
রমজানে বিএনপির কর্মসূচি :
গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ১ এপ্রিল সব জেলায় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি, ৮ এপ্রিল বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মহানগর, জেলা, উপজেলা ও থানাপর্যায়ে অবস্থান কর্মসূচি। ৯ থেকে ১৩ এপ্রিল প্রচারপত্র বিলি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। এছাড়া ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত জেলা ও মহানগরে সভা-সমাবেশ-মতবিনিময় সভা করবে দলটি।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, তথ্য গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ওলামা দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম প্রমুখ। ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক ইফতারের আগে দোয়া-মোনাজাত করেন।
এদিকে, রমজানের প্রথম ইফতার মাহফিলে বিএনপির কর্মসূচিতে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। আমন্ত্রিত অতিথিদের অনেকেই বসার আসন ও ইফতারসামগ্রী পাননি। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
গাজীপুর জেলা ওলামা দলের সদস্যসচিব বলেন, ‘আমরা আমন্ত্রিত হয়ে ইফতার মাহফিলে এসেছি। কিন্তু বসার জায়গা পাইনি। ইফতারও অন্যদের সঙ্গে শেয়ার করে নিতে হয়েছে।’
(ওএস/এএস/মার্চ ২৫, ২০২৩)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








