‘আমরাও কাকে ভিসা দেবো কি দেবো না সেটা আমাদের ব্যাপার’
স্টাফ রিপোর্টার : মার্কিন ভিসানীতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা কাকে ভিসা দেবে, কাকে দেবে না- এটা সেই দেশের (যুক্তরাষ্ট্রের) ব্যাপার। আমরাও আমাদের দেশে কাকে ভিসা দেবো, কাকে ভিসা দেবো না- সেটাও আমাদের ব্যাপার।
তিনি বলেন, এখন তারা (বিএনপি) নালিশ করে নিষেধাজ্ঞার পরিবর্তে পেয়েছে ভিসানীতি। এই ভিসানীতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
বৃহস্পতিবার (৮ জুন) ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, নিষেধাজ্ঞার জন্য নালিশ করতে করতে বিএনপি এখন নিজেরাই ফাঁদে পড়েছে। তাদের নিজেদেরই এখন ‘ফান্দে পড়িয়া বগা কান্দেরে’ অবস্থা।
এসময় বিএনপি নেতাদের সঙ্গে সংলাপের বিষয়ে আপাতত ভাবছেন না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংলাপ নিয়ে ভাববো কি না সেটা পরের বিষয়। টেবিলে বসিয়ে মুলা ঝুলাবে, গতবারের কথা আমাদের মনে আছে। একবার নয়, দুইবার তাদের সঙ্গে সংলাপে বসেছি। রেজাল্ট কী?
তিনি বলেন, ফখরুল সাহেবের জিহ্বায় পানি আসছে। মনে করছেন, আওয়ামী লীগ তাদের সংলাপে ডাকবে। এই সংলাপের কথা আমরা ভাবছি না। নিরপেক্ষ কে? আপনার নেত্রী বলেছেন শিশু এবং পাগল। শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়। কাজে আপনি শিশু এবং পাগলের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ ব্যক্তি খুঁজে বের করুন। তারপর বোঝা যাবে কী হবে। আর এটা নিয়ে মাথা খারাপ করে কাজ নেই। এই তত্ত্বাবধায়ক আর আসবে না, তত্ত্বাবধায়ক মরে গেছে। এই মরা জিনিসকে আর জীবিত করার চেষ্টা করবেন না। তত্ত্বাবধায়ক সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি, এটা নিষিদ্ধ করেছে দেশের সর্বোচ্চ আদালত।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির নমিনেশন লন্ডন থেকে দেয়, ঢাকা থেকে দেয়, নয়াপল্টন থেকে দেয়, গুলশান থেকে দেয়। এত জায়গা থেকে নমিনেশন বিক্রি করে। এটাই হচ্ছে বিএনপি। শেষ পর্যন্ত নমিনেশন বাণিজ্যের জন্য কি এত খেলাধুলা করছেন? মনে আছে, ওই নমিনেশন বাণিজ্য অনেকের পকেট খালি করেছে। একেক জায়গা তিনজন-চারজন করে নমিনেশন পেয়েছে, এটা হচ্ছে বিএনপি
সেতুমন্ত্রী বলেন, আজ বিদেশি বন্ধুরা চায় নিরপেক্ষ নির্বাচন। তারা চায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমাদের নেত্রী দেশি-বিদেশিদের আশ্বস্ত করে বলেছেন যে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবো। বিদেশিরা চায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আর বিএনপি চায় তত্ত্বাবধায়ক। বিএনপি চায় শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, মামা বাড়ির আবদার। বিএনপির দাবি পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট কেন বিলুপ্ত করতে হবে?
(ওএস/এএস/জুন ০৯, ২০২৩)
পাঠকের মতামত:
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








