E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘দেশে এখন আ.লীগ নাই, সব পুলিশ লীগ’

২০২৪ এপ্রিল ১২ ২৩:৪৩:২১
‘দেশে এখন আ.লীগ নাই, সব পুলিশ লীগ’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সরকার কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা ভয় দেখিয়ে, প্রতারণা করে, ভুল বুঝিয়ে এবং জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায়৷ এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থে গভীর পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে৷ দেশে এখন আওয়ামী লীগ নাই, সব পুলিশ লীগ।

শুক্রবার (১২ এপ্রিল) জেলার হরিপুর উপজেলার পুলিশ হেফাজতে মৃত্যুবরণকারী উপজেলা যুবদলের সদস্য সচিব আকরাম হোসেনের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ শেষ একথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আকরামের ঘটনা নতুন নয়। আমাদের আন্দোলন চলাকালে ৩০ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের বিরুদ্ধে প্রায় ৬০ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ৭০০ থেকে ৮০০ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে৷ গত কয়েকদিনের মধ্যে তারা ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তারা সারা দেশকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে।

তিনি বলেন, এবারে আপনাদের ঈদ আনন্দের হয়নি। এই দানবীয় সরকারের আপনার সন্তানকে পুলিশ বাহিনী দিয়ে হত্যা করেছে। আমাদের ছেলে-মেয়েরা অধিকার সংগ্রামের জন্য লড়াই করছে। ভোটের অধিকার, ভাতের অধিকার আর বেঁচে থাকার অধিকারের জন্য। অথচ এই দানবীয় সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন চাই। সবাই যেন অবাধে, বিনা ভয়ে ভোট দিতে পারে- এমন একটা নির্বাচন চাই। গোটা দেশকে তারা ভয়ের রাজত্বে পরিণত করেছে। তারা কাউকে সম্মান করে না। দেশের আলেম-ওলামা, অধ্যাপক, বিখ্যাত কাউকে তারা সম্মান করে না। পৃথিবী যাকে চিনে নোবেল বিজয়ী তাকেও তারা শাস্তি দিয়েছে।

এ সময় জেলা-উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/এপ্রিল ১২, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test