‘সরকার চোরাবালিতে দাঁড়িয়ে, যেকোনো সময় ডুবে যাবে’
স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই অবৈধ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। যেকোনো সময় এই সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে।
সেই কারণে সরকার হাবিবুন নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিবদেরকে আটক করে রেখেছে। ভয় থেকে এই আটক করে রেখেছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতঙ্ক এখনও কাটেনি বলে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা এখনো আতঙ্কিত কেন জানেন? আতঙ্কিত এইজন্য কারণ, তিনি তো জানেন জনগণ তাকে ভোট দেয়নি। দেশের ৯৫ শতাংশ জনগণ তাকে ভোট দেয়নি। আমি আর ডামি আমরা আর মামুদের নির্বাচন হয়েছে।
রিজভী বলেন, হাবিবুর রশিদ হাবিব খুবই ভদ্র একজন সাবেক ছাত্রনেতা। রফিকুল আলম মজনু এবং হাবিবুর রশিদ হাবিবকে আমি সেই ছাত্ররাজনীতি করা অবস্থা থেকে চিনি। এদের ঠিকানা আকাশের নিচে আলো বাতাসে খুব কম হয়। এদের ঠিকানা বেশি হয় লাল দেয়ালের মাঝখানে কারাগারে।
রাজনৈতিক কারণে বিএনপির নেতাকর্মীরা বন্দি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এক- এগারোর সময়ে আপনার বিরুদ্ধেও তো মামলা হয়েছিল। সেই মামলাগুলো গেল কোথায়? যারা স্বৈরাচারী যারা একনায়ক তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে কারাগারে ভরে রাখে। ব্যাংক লুট হচ্ছে, ঘরবাড়ি লুট হচ্ছে তাদেরকে আপনি ধরতে পারেন না। যার প্রত্যেকের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত। এদেরকে আপনি ধরতে পারেন না। এরা কি ফেরেশতা! আর আপনি গ্রেপ্তার করেন আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিবদেরকে। হায় কি বিচিত্র এই দেশ! হায় সেলুকাস!
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, ওরা প্রকাশ্যে কোনো কাজ করতে পারে না তলে তলে কাজ করে। দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা। ইসরায়েলের বিমান কী করে এলো বাংলাদেশের এয়ারপোর্টে? মানুষ বলে শেখ হাসিনার জন্য একবস্তা ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছে। কি গোপন সম্পর্ক? কি তলে তলে সম্পর্ক প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চাই।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন, এই প্রচণ্ড রোদের মধ্যে আপনাদের যে আত্মপ্রত্যয় দেখেছি আমি বিশ্বাস করি শেখ হাসিনার (আ.লীগের) পতন হবেই। পৃথিবীতে ভালোর জয় হয় মন্দের পরাজয় হয়।
প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক আব্দুস সালাম আজাদ,কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব কাজী আবুল বাশার,যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ।
(ওএস/এএস/এপ্রিল ২০, ২০২৪)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্বেগ
- ‘সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে’
- ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- আলাদা পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশের
- শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
- তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু
- ১০ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেফতার
- অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
- ডিবির অভিযানে ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার
- ডিসি'র মানবিকতায় গভীর রাতেই পৌঁছে দেয়া হয় ৫ খুনের মরদেহ
- ২৫০ পরিবারের যাতায়াতের পথ নেই
- রূপপুর পারমাণবিকের গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উদযাপন
- নড়াইলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এমপির বিশেষ ‘হটলাইন সেবা’ চালু
- কৃষকের ৭ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ
- পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
- ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
- সীমান্তের বাইরে: দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক মেরুকরণ মোকাবিলা
- ‘পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে না’
- গুজব প্রচার সাংবাদিকতা নয়
- কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪
- বিশ্ব মা দিবসে তারকাদের স্মৃতিচারণ
- টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
- কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- ১০ মামলায় আইভী রহমানের জামিন বহাল
- ‘কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে’
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
- ফিরে পেলো স্বাধীনতা
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








