‘নির্বাচন এলে ধর্মের দোহাই দিয়ে ধুমকেতুর মতো যাদের আগমন ঘটে তাদের সর্বত্র বর্জন করুন’
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে জনতার মনোনীত চেয়ারম্যান প্রার্থী অসাম্প্রদায়িক নেতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর আনারস প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্তের প্রার্থী রইচ সেরনিয়াবাতের আনারস প্রতীকের সমর্থনে রবিবার বিকেলে রত্নপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে আনারস প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের উপজেলা নির্বাচনী কমিটির সদস্য সচিব আবু সালেহ মো. লিটন।
সভায় প্রধান বক্তা আবু সালেহ মো. লিটন নির্বাচনে প্রতিদ্বন্দী অপর প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রীর উদ্যেশ্যে বলেন - নির্বাচন আসলেই তিনি প্রার্থী হয়ে আপনাদের কাছে ধর্মীয় অনুভুতি নিয়ে ভোট চায়। আসলে তিনি কোন ধর্ম পালন করেন তা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। যিনি সনাতন ধর্ম মতে পুজাঅর্চণা করে না, দেব-দেবীতে বিশ্বাস রাখেন না এমনকি কোন ধর্মীয় আচার আচরনওে মন্দিরে যান না সেই তিনি তিনি ধর্মী অনুভুতির ধুয়া তুলে এক শেণির মানুষকে ভোটের সময় বার বার ধোকা দিয়ে আসছেন। ভোট আসলে ধুমকেতুর মতো যাদের আগমন ঘটে তাদের আপনার কখনোই কাছে পাবে না। যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। কারণ আওয়ামী লীগ দেশের একমাত্র অ-সাম্প্রদায়িক রাজনৈতিক দল।
যে লোক মানুষের সুখে, দুঃখে পাশে থাকে না, গত ১৫ বছরেও যাকে দিনের আলোয় আপনারা কোন কাজে কাছে পান না, যে আওয়ামী লীগের কেউ না তাকে নিয়ে ভেবে সময় নস্ট করা ছাড়া আর কিছুই নয়। নির্বাচনে আপনার ব্যালটে নৌকা থাকলে যেভাবে ভোট দিতেন, সেই ভাবেই আনারস প্রতীকে ভোট দিবেন। আনারস প্রতীকের প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত আওয়ামী লীগের সিদ্ধান্তের একক প্রার্থী। আমরা আওয়ামী লীগের কর্মী হিসেবে আগেও আপনাদের পাশে ছিলাম, এখনও আছি আর ভবিষ্যতেও থাকবো। ২৯ আনারস প্রথীকে ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাতকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আনারস প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুনীল কুমার বাড়ৈ, প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, কাজী রিয়াজ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পদক সোহাগ ভূইয়া, রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর আশ্রাফ আলী, রত্নপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু সাঈদ মো. নুর উদ্দিন, সহ-সভাপতি নাছির তালুকদার, রত্নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অরবিন্দু বিশ্বাস, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর শাহ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সঞ্জয় বিশ্বাস, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল পান্ডে।
(টিবি/এএস/মে ১৯, ২০২৪)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








