‘তারেক রহমানকে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য’
স্টাফ রিপোর্টার : জনগণের সেবা করা বা তাদেরকে রক্ষা করা নয়, তারেক রহমানকে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ সকল কারাবন্দির মুক্তি দাবি এবং ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাবেক সংসদ গোলাম মাওলা রনির ওপর হামলার প্রতিবাদ এবং দায়িদের গ্রেপ্তারের দাবিতে এই মানববন্ধন হয়।
নজরুল ইসলাম খান বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের অনেক মানুষ, সম্পদ ও জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে-এই নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। দেশে যখন এই চরম সংকট, যখন উপকূলীয় এলাকায় ১০ নম্বর সংকেত, তখন দেশের প্রধানমন্ত্রীকে আমরা বলতে শুনলাম-তারেককে দেশে ফিরিয়ে নিয়ে বিচার করার কথা। দেশ যখন দুর্যোগে, তখন তার কাছে দেশের মানুষকে বাঁচানো, জনগণের সম্পদ রক্ষা গুরুত্বপূর্ণ কাজ নয়। একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হলো-তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।
তিনি আরও বলেন, আরাফাত রহমান কোকোকে বিদেশে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে, খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জিয়া পরিবারে আছেন শুধুমাত্র তারেক রহমান। জিয়া পরিবারকে এতই অপছন্দ যে, তাকে দেশে এনে শাস্তি দিতে হবে।
নজরুল ইসলাম বলেন, কী অপরাধ তারেক রহমানের? একজন বিচারক তাকে একটি মামলায় খালাস দিয়েছিলেন। ওই বিচারক পরে দেশে থাকতে পারেননি। এসকে সিনহার মতো তাকেও দেশত্যাগ করতে হয়েছে। উচ্চ আদালতে তাকে সাজা দেওয়া হয়েছিল। আরেকটি মামলার এজারসহ কোথাও তারেক রহমানের নামই ছিল না। একজন অবসরপ্রাপ্ত পুলিশ কমকর্তা আবদুল কাহার আকন্দ, তিনি তার এলাকায় নৌকা মার্কার ব্যানার লাগিয়ে প্রচারণা করেছিলেন। তাকে সেখান থেকে এনে উচ্চতর পদে নিয়োগ দিয়ে এই মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হল। এই কাহার আকন্দ মুফতি হান্নানকে এক’শ দিনের বেশি রিমান্ডে নিয়ে অত্যাচার করে তাকে দিয়ে তারেক রহমানের নাম বলিয়েছে। সেই মামলায় বিদেশে থাকা অবস্থায় তারেক রহমানকে সাজা দেওয়া হলো। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। মুফতি হান্নান ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় বলেছিল, তাকে জোর করে এটা করানো হয়েছে। আবার সেই মামলার রায়ের আগেই গুরুত্বপূর্ণ এমন আসামিকে অন্য মামলায় ফাঁসি কার্যকর করা হলো?
তিনি বলেন, তারেক রহমানের ওপর মূল রাগের কারণ হচ্ছে, তারেক রহমান আজ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগমান করেছে, জোরদার করেছে। দেশের ইতিহাসে তারেক রহমান দেশের ডান, বাম, সমাজতান্ত্রিক, ইসলামপন্থি সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পক্ষে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে।
তিনি বলেন, ঘূর্ণিঝড়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, টাকার অবমূল্যায়ন, দুর্নীতি, অনাচার, মানবাধিকার হরণ, রাষ্ট্রীয় ব্যাংকলুট, রাষ্ট্রীয় দেনা বৃদ্ধি, সাবেক সেনা ও পুলিশ প্রধান আন্তর্জাতিক স্যাংশনের মুখে পড়ার পরেও সেগুলো কোনোটাই মূল কাজ নয়। মূল কাজ তারেক রহমানকে এনে শাস্তি দেওয়া।
নজরুল ইসলাম খান বলেন, আমরা বাকশালের বিরুদ্ধে শহীদ জিয়ার নেতৃত্বে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছিলাম। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। এই সরকার যে গণতন্ত্রকে হত্যা করেছে। পুনরায় তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করবো। তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে না। তিনি নিজেই আসবেন। তিনি আসবেন বীরের মতো।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন প্রমুখ।
(ওএস/এএস/মে ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ধামরাইয়ের ১৪৭ টি ভোট কেন্দ্রের সব কটিতেই ধানের শীষ প্রার্থী তমিজ উদ্দিন বিপুল ভোটে জয়ী
- টাঙ্গাইল জেলার ভোটের সাতকাহন
- বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে বিএনপি?
- ইরানে ক্ষমতার পরিবর্তনই হবে ‘সবচেয়ে ভালো’ বিষয়
- ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাবেন না বুলবুল
- ‘মানুষ সংস্কার চায়, ‘হ্যাঁ’ ভোট তার প্রমাণ’
- ‘বাধ্য করা হলে রাজপথে নামবো’
- ‘নির্বাচন শান্তিপূর্ণ হলেও পরিপূর্ণ নিরপেক্ষ বলা যাবে না’
- 'চীনা জনগণ পাকিস্তানের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাবে'
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি’
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ
- গোপালগঞ্জে জয়যুক্ত হয়েছে না ভোট
- নির্বাচনের পরবর্তী পরিস্থিতি: কৌশলগত স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক অগ্রগতির সমন্বয়
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- আ. লীগের দুর্গে বিএনপির জয়
- দিনাজপুরে ৬টি আসনে কে কত ভোট পেলেন
- ফুলপুরে মুফতি মুহাম্মাদুল্লা'র জয়লাভ
- জালিয়াতির কলঙ্ক মোচন ও তারুণ্যের শক্তিতে নতুন বাংলাদেশ
- গণতন্ত্র চাপা থাকলে উগ্রবাদীদের উত্থান ঘটে: ফখরুল
- ‘কল-কারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব’
- টাঙ্গাইলে বিএনপির নিরঙ্কুশ বিজয়
- তারেক রহমান, আপনাকে বলছি
- মাগুরায় দুটি আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী
- নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ‘মানুষ সংস্কার চায়, ‘হ্যাঁ’ ভোট তার প্রমাণ’
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
১৪ ফেব্রুয়ারি ২০২৬
- ‘বাধ্য করা হলে রাজপথে নামবো’
- ‘নির্বাচন শান্তিপূর্ণ হলেও পরিপূর্ণ নিরপেক্ষ বলা যাবে না’
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি’
-1.gif)








