কালো টাকা সাদা: আওয়ামী লীগ-বিএনপির তরজা
স্টাফ রিপোর্টার : এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে বচসা শুরু হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই সুযোগ রাখা হয়। তবে এর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব। ‘বড়শিতে আধার গেঁথে মাছ শিকারের’ সঙ্গে তুলনা করেন তিনি। এর পাল্টা প্রতিক্রিয়ায় ফখরুলের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছেন, তিনি কি দুর্বৃত্ত?
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত অর্থবিলে কালো টাকা সাদা করার বিষয়ে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট পরিমাণে ওই কর পরিশোধ করে তাদের অপ্রদর্শিত সম্পদ ট্যাক্স রিটার্নে সংযুক্ত করে তাহলে আয়কর কর্তৃপক্ষসহ অন্য কেউই কোনো প্রশ্ন তুলতে পারবে না। আগামী ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ এর মধ্যে এই সুযোগ নিতে পারবেন কালো টাকার মালিকেরা। অর্থ বিলে বলা হয়েছে, ‘নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, সিকিউরিটিজ, আর্থিক স্কিম ও ইন্সট্রুমেন্ট এবং সকল প্রকার ডিপোজিট বা সেভিং ডিপোজিট ১৫ শতাংশ কর দিয়ে ট্যাক্স রিটার্নে প্রদর্শন করা যাবে।’
এ বিষয়ে ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালো টাকা সাদা করা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা প্রশ্ন আসছে, কালো টাকা নিয়ে। কালো টাকা নিয়ে আমি শুনি, কালো টাকা সাদা করলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু এটা না, এটা শুধু কালো টাকা নয়। জিনিসের দাম বেড়েছে, এখন এক কাঠা জমি যার আছে সেই কোটিপতি। কিন্তু সরকারি যে হিসেব, সেই হিসেবে কেউ জমি বিক্রি করে না। বেশি দামে বিক্রি করে, এতে কিছু টাকা উদ্বৃত্ত হয়। এই টাকাটা তারা নিজেদের কাছেই রাখে। এবার আমরা চেয়েছি এমন ব্যবস্থা করতে যাতে করে সামান্য কিছু টাকা দিয়ে তারা যেন সেটা আসল পথে নিয়ে আসে।’
তিনি বলেন, ‘আমি বলি মাছ ধরতে গেলে তো আদার দিতে হয়, দিতে হয় না? আদার ছাড়া তো মাছ আসবে না। সেই রকম একটা ব্যবস্থা, এমনটা আগেও হয়েছে। সেই তত্ত্বাবধায়ক আমলেই শুরু হয়েছিল, আর পরেও প্রত্যেক সরকারই করেছে। সেই সুযোগটা আমরাও দিয়েছি। এটা নিয়ে নানা জনে নানা কথা বলছে। তারপরেও মানুষের প্রয়োজনীয় যেসব পণ্য সে সবের টেক্স কমিয়ে দিয়েছি।’
প্রধানমন্ত্রীর এ বক্তব্যের বিরোধিতা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা (বড়শিতে আধার গেঁথে মাছ শিকার) হাস্যকর কথা। আমরা তো দেখলাম যে, আপনারা ওই মাছের টোপ দিয়ে যাদেরকে ধরেন তারা….আপনারা নিজেরাই তো এর সঙ্গে (দুর্নীতি) সাথে জড়িত। বাজেট দেখলেই বুঝতে পারবেন যে, ‘রাঘব বোয়ালদের’ খাবারের আরেক ব্যবস্থা করেছে। প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে এবং এর মধ্যে যারা অর্থনৈতিক বিশ্লেষক, তারা বলছেন, এটা (অপ্রদর্শিত আয় বৈধ করা) শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না।’ শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
ফখরুলের মন্তব্যের জবাবে পাল্টা প্রশ্ন ছুঁড়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছেন, তিনি কি দুর্বৃত্ত?’
তিনি বলেন, ‘বাজেটটা করা হয়েছে রাঘব-বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য। বিএনপি আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়েছিল, দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, তা থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুটপাট করে কেউ এখানে পার পাবে না। নিজের লোকদের শায়েস্তা করার সাহস বিএনপি নেই।’রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় তিনি এসব কথা বলেন।
কালো টাকা সাদা করা প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতায় জমি কেনাবেচাসহ নানা কারণে বৈধ আয়ও অপ্রদর্শিত থেকে যায়। তাই এ সুযোগ দেওয়াটা যুক্তিযুক্ত। তবে অপ্রদর্শিত আয়ের পরিমাণের ওপর স্বাভাবিক নিয়মে করহার প্রযোজ্য হওয়া উচিত। সেটি ১০ শতাংশ হতে পারে আবার ৩০ শতাংশও হতে পারে।
এই সুযোগ দেওয়ার খুশি আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব নেতারা। তারা বলছেন, বিনা প্রশ্নে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবসম্মত ও সময়োপযোগী। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত রোববার সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির সভাপতি মো. ওয়াহিদুজ্জামান।
(ওএস/এসপি/জুন ০৯, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জ- ১ আসনে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী শোভাযাত্রা
- ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন
- দিনাজপুর- ৬ আসনে ধানের শীষের পক্ষে নারী উদ্যোক্তাদের উঠান বৈঠক
- ফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক গ্রেপ্তার
- সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রার্থী পিনাক চৌধুরী
- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সালথা থানা পুলিশের মহড়া
- সালথায় ১১ দলীয় জোট প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ
- নগরকান্দায় শামা ওবায়েদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আ. লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগদান করে নাই’
- সোনাতলায় পৌর জামায়াতের নির্বাচনী জনসভা
- সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- কাপাসিয়ায় সেনাবাহিনীর টহল শোডাউন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব
- বিএনপি নেতা মেজর ওয়াহেদুল হক মোল্লার সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে জামায়াত জোটকে প্রত্যাখ্যানের আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- ‘ফ্যাসিস্ট না তৈরী হোক তাই ‘হ্যাঁ’ ভোট দেবো’
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- চিরনিদ্রায় উসুইমং মারমা, প্রিয়জনকে হারিয়ে স্তব্ধ স্বজনরা
- সালথায় রিকশা প্রতীকের প্রার্থীর গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ করলেন ববিতা
- ‘আল্লাহ যা লিখে রেখেছেন তা কেউ বদলাতে পারে না’
- জাবির সাবেক ভিসি ফারজানা ও তার স্বামী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সোনাতলায় পৌর জামায়াতের নির্বাচনী জনসভা
- বিএনপি নেতা মেজর ওয়াহেদুল হক মোল্লার সংবাদ সম্মেলন
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
০৮ ফেব্রুয়ারি ২০২৬
- ‘ফ্যাসিস্ট না তৈরী হোক তাই ‘হ্যাঁ’ ভোট দেবো’
- আম জনগণ পার্টিকে ১২ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন দেওয়ার আলটিমেটাম
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে নারী নেত্রীদের আবেদন
- ‘ব্যালটের মাধ্যমে লুটপাটের রাজনীতিকে বিদায় জানাতে হবে’
- ‘৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ’
-1.gif)








