শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ ব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোন দিনক্ষন নির্ধারিত না হলেও ৩০০ নির্বাচনী আসনের প্রায় সবগুলোতেই দলটি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনেও জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ফরিদপুর অঞ্চলের প্রতিটি উপজেলা ও পৌরসভা নেতাদের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে শরীয়তপুর তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা হয়। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চল পরিচালক এএইচএম হামিদুর রহমান আজাদ এই নাম ঘোষণা করেন।
জামায়েতে ইসলামীর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের জন্য ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, শরীয়তপুর-২ (নড়িয়া ও সখিপুর) আসনে জাতীয় চিকিৎসক সংগঠন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল, শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষনার পর তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শরীয়তপুর-১ আসন থেকে মনোনীত জামায়েতে ইসলামীর প্রার্থী ডক্টর মোশারফ হোসেন মাসুদ বলেন, জামায়াতে ইসলামীর পার্লামেন্টারী বোর্ড তাদের সাংগঠনিক পদ্ধতি অনুসারে আমাকে মনোনীত করেছেন এ জন্য শুকরিয়া আদায় করছি। নির্বাচনের বিষয়ে সংগঠনের দায়িত্বশীলদের সাথে এখনো আমার কোন আলোচনা হয়নি। আমি তাদের সাথে বসে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবো।
তিনি আরও বলেন, নির্বাচনের ব্যাপারে এখনো সুনির্দিষ্ট কোন রোড ম্যাপ হয়নি। নির্বাচনের চূড়ান্ত পর্যায় পর্যন্ত রাজনৈতিক পথ পরিক্রমায় সংগঠন যে সিদ্ধান্ত নিবে সে সিদ্ধান্ত আমি গ্রহন করবো এবং সংগঠন ও জনগন যদি আমাকে শেষ পর্যন্ত চান তাহলে আমি তাদের পাশে থাকবো।
জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমির মাওলানা আব্দুর রব হাশেমী বলেন, আমাদের তিনজন প্রার্থীই দলীয় কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে গোপনীয় জরিপের ভিত্তিতে চুড়ান্ত করা হয়েছে। আমাদের প্রতিটি আসনের ঘোষিত প্রার্থীই জনমতের দিক থেকে তৃণমূলে গ্রহনযোগ্য ব্যক্তিত্ব। এক প্রশ্নের জবাবে জনাব হাশেমী বলেন, নির্বাচন যদি জোটগতভাবে হয়, তখন প্রার্থী পরিবর্তন হতেও পারে।
জামায়েতে ইসলামীর প্রার্থী ঘোষণা বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু বলেন, নির্বাচন কবে হয় তা এখনো বলা যাচ্ছেনা। আমাদের সাথে জামায়াতের জোটবদ্ধ নির্বাচন হতেও পারে না ও হতে পারে। এটা তাদের দলীয় প্রার্থী বাছাই করে রেখেছন।
(কেএনআই/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








