‘তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিগত ১৫ বছর স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলন চালিয়ে গেছে বিএনপি। অবশেষে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় মাহিলাড়া বাজারে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ এবং শীতার্তদের মাঝে কম্বল প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতা দখলের রাজনীতি করে না, বরং জনগণের ভোটাধিকার, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কর্মী সভায় তিনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল লোকমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মালেক আকন, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুর রহমান, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন যুবদলের সভাপতি সাহিন সিকদার প্রমুখ।
সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কায়েস আহমেদ। শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আবদুস সোবহান মাহিলাড়া ইউনিয়নের পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- পাংশায় নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
- গোপালগঞ্জে ১৭ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার
- আধুনিক উৎপাদন কৌশলে আলুর অধিক ফলনে ব্র্যাক সীডের কর্মশালা
- গোবিপ্রবি’তে উপাচার্যের সঙ্গে নবগঠিত জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সৌজন্য সাক্ষাত
- সুবর্ণচরে আগুনে ৪ দোকান পুড়ে ছাই
- কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- বিএনপির মনোনয়ন পেলেন খ্রিস্টান-নৃগোষ্ঠী নেত্রী আন্না ও ছাত্রদল নেত্রী তুলি
- বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল: প্রতিমন্ত্রী টুকু
- এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
- নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে নারীর মৃত্যু
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত
- এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ লাগবে সুবর্ণচরে সড়ক সংস্কার উদ্বোধন
- ফুলপুরে কাজিয়াকান্দা কামিল মাদরাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত
- সিলেটি সংসদ সদস্যদের কাছে খোলা চিঠি
- দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক আগুন, দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার
- হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক
- উদ্ভাবনী শক্তিতে আসুক বৈশ্বিক মুক্তি ও সমৃদ্ধি
- দিনাজপুরে প্রথম সিসি ক্যামেরার আওতায় এসএসসি পরীক্ষা
- জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
- লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত
- প্রথম সাক্ষাতে শিশুদের সঙ্গে গান গাইলেন ওবামা-মামদানি
- দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
- ‘জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী’
- ‘দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে’
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- বইমেলা স্থগিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
-1.gif)








