‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : ‘২০২৫ সালের মধ্যেই নির্বাচন দিতে হবে। আমরা ৩০০ আসনেই নির্বাচন করব ইনশাআল্লাহ। সরাসরি বা পরোক্ষভাবে আমাদের ব্যানারে হতে পারে অথবা অন্যান্য দলের সাথে সমন্বয় করে হতে পারে, সকলের সাথে সমঝোতার ভিত্তিতে হতে পারে এবং একটি সমন্বিত নির্বাচনও হতে পারে।’
শরীয়তপুরে ১৭ বছর পরে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এ কথা বলেন।
আজ শনিবার দুপুরে শরীয়তপুর পৌরসভা চত্বরে শরীয়তপুর জেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা আবদুর রব হাশেমীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম খান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কিছু জায়গায় সফল হলেও দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি।
রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করলে মুহাম্মদ তাহের বলেন, আমরা মনে করি কাল্প্রিটদের বিচার হওয়া দরকার, যারা অপরাধী তাদের বিচার হলে মানুষ এক ধরনের ভরসা পাবে আর উস্কানিমূলক কাজ কাউকেই করা উচিত নয়। কোন ধরনের সহিংসতা বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থন করে না।
কর্মী সম্মেলনে শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত তিনজন প্রার্থীকে স্থানীয় নেতাকর্মীদের মাঝে পরিচয় করিয়ে দেয়া হয়। তারা হলেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, শরীয়তপুর-২ (নড়িয়া ও সখিপুর) আসনে অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে মোহাম্মদ আজহারুল ইসলাম।
সম্মেলনে জেলার ৬টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে থেকে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল নিয়ে অংশ নেয়। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জামায়াতের ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন ও শামসুল ইসলাম আল বারাতি, শরীয়তপুর জেলার সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান, ফরিদপুর জেলা আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম, মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও শরীয়তপুরের সিনিয়র নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন, শরীয়তপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি শাখাওয়াত হোসেন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশের মানুষ ৬ দফা, ১৮ দফা, ১৯ দফা দেখেছে তাতে দেশ ও দেশের মানুষের মুক্তি মিলেনি। সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখিয়ে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়নি। এবার একদফা দেয়া হয়েছে। সেই একদফা হলো "জামায়াতে ইসলামীকে ক্ষতায় আনতে হবে। তিনি বলেন, জামায়াতের আন্দোলন বিশ্বব্যাপী আন্দোলন। এটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়।
স্থানীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সত্য প্রতিষ্ঠার জন্য সবার দরজায় এগিয়ে যাবেন। যত বাধা আসবে আমাদের এগিয়ে যেতে হবে। মানুষের সেবার জন্য এগিয়ে যাবেন। আর সবার মতামত নিয়ে নতুন সংবিধান তৈরি করতে হবে।
(কেএনআই/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








