‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের নির্বাচন করার অধিকার নেই’
স্টাফ রিপোর্টার : যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ মানে না, তাদের এ দেশে নির্বাচন করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাবেক মন্ত্রী মশিয়ূর রহমান যাদু মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে ভাসানী স্মৃতি সংসদ ও মশিয়ূর রহমান যাদু মিয়া মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি।
তিনি বলেন, দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠবে। আর এতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে। এক এগারোর পর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কায়েম করেছিল।
বুলু বলেন, একজন সত্যিকারের দেশপ্রেমিক রাজনীতিবিদ যাদু মিয়া। বারবার দেশের গণতন্ত্রের সংকটে এমন রাজনীতিবিদ প্রয়োজন।
তিনি বলেন, শিগগির দেশে একটি রোডম্যাপ দেবেন। উপদেষ্টারা পদত্যাগ করে সরকারের সবকিছু ব্যবহার করে টাকা খরচ করে কীভাবে দল গঠন করেছে?
বুলু বলেন, জামায়াতে ইসলামির আমির এক সময় ছাত্রলীগের রাজনীতি করেছেন। তিনি বলেন, একাত্তর দেশের মূল স্তম্ভ যারা মানে না তাদের ভোট চাওয়ার যোগ্যতা নেই।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যাদু মিয়ার অবদান রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশের গণতন্ত্র ফিরে আসবে। তাই সেই পথেই গিয়ে দেশকে বাঁচাতে হলে আমাদের কাজ করতে হবে। বিএনপি নির্বাচনমুখী দল, তাই নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানাই।
আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য নূর মোহাম্মদ খান, ভাসানী স্মৃতি সংসদ ও মশিয়ূর রহমান যাদু মিয়া মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ন্যান্সি রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম চৌধুরী বক্তব্য দেন।
(ওএস/এএস/মার্চ ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
- নিরপেক্ষ দেশের পতাকা উড়িয়ে পাকবাহিনী পালাবার পথে ধরা পড়ে
- বাংলাদেশে কি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব?
- ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত
- দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
- প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা
- দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ
- ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
- ‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’
- নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
- সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
- ফুলপুর হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি
- গোপালগঞ্জে এক রাতে দু’টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
- বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
- মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
- বাড়ির দরজায় আসা আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি
- মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- নির্বাচনের সুবাতাস এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- অমলকান্তি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








