‘বিএনপিকে নিয়ে অপপ্রচার চালিয়ে লাভ হবে না’
স্টাফ রিপোর্টার : বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গত ১৬ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। জনগণের সকল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নিশ্চিত করার আন্দোলন করতে যেয়ে হাজারো নেতাকর্মীকে হারাতে হয়েছে।
ফলে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না।
বুধবার (১২ মার্চ) যশোর নগর বিএনপির নয় নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় একথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত। শহরের নাজির শংকরপুরে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অমিত বলেন, ফ্যাসিবাদ উৎখাতের আন্দোলন করতে যেয়ে বিএনপির ৬০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন। পবিত্র মাহে রমজানের সময় ইফতারি পর্যন্ত করতে পারেননি দলের নেতাকর্মীরা। বছরের পর বছর পরিবার-পরিজন ছেড়ে ঈদ পার করতে হয়েছে।
তিনি বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের এখনই সঠিক সময়। সে কারণে একটি পক্ষ বিএনপিকে নিয়ে পরিকল্পিত মিথ্যাচার করে যাচ্ছে। তবে, এসব করে কোনো লাভ নেই। কারণ, গণতন্ত্রের আন্দোলনে পরিক্ষিত বিএনপি ও দলের নেতাকর্মীরা রয়েছে মানুষের হৃদয়ের ভেতর।
দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, নগর কমিটির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, নয় নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুল ওহাব কালু, সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী।
(ওএস/এএস/মার্চ ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রি, তদন্তে কমিটি
- যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা মুক্ত দিবস পালিত
- সুন্দরবন থেকে ট্রলারসহ ৭ জেলে আটক
- সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
- কমিটি গঠনের ৬ দিনের মাথায় কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
- শীতের তীব্রতায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
- নগরকান্দায় ধর্মীয় অনুভূতি অবমাননার অভিযোগে প্রতিবাদ সমাবেশ
- ফরিদপুরে ডিবি পুলিশের হাতে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
- ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা-আলাস্কা সীমান্ত এলাকা
- কবিরহাটে রোহান দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- পাংশায় মুক্তিযোদ্ধাদের কববের জন্য নির্ধারিত স্থানের আগুন
- চলচ্চিত্র উৎসবের নারী নির্মাতা বিভাগে বিচারক আফসানা মিমি
- আমিরাতের লিগে অভিষেকে উজ্জ্বল মোস্তাফিজ
- ‘বিএনপি সবসময়ই প্রতিশ্রুতিশীল রাজনীতিতে বিশ্বাসী’
- নড়াইলে পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার
- শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ
- রবিবার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি
- আরো আধুনিকীকরণ করা হচ্ছে রসাটমের তৃতীয় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্ল্যান
- ‘বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত’
- ‘ধর্মের নামে দেশে বিভাজনের পথ তৈরির চেষ্টা চলছে’
- ‘কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন’
- কুমিল্লা ও লাকসামে তুমুল যুদ্ধ চলে
- নগরকান্দায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত
- প্রাণ
- উখিয়ার লাল পাহাড়ে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
-1.gif)








