এনসিপির সংবাদ সম্মেলনে দল হিসেবে আ.লীগের বিচার দাবি
স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগ এখনো কোথাও অপরাধের জন্য অনুশোচনাবোধ করেছে? গণহত্যা যে চালিয়েছে, তার অপরাধই স্বীকার করেনি। আওয়ামী লীগকে দল হিসেবে আগে বিচার করতে হবে।
অপরাধ স্বীকার করতে হবে। তারপর অন্য কোনো আলোচনা হলে হতে পারে। ’
শুক্রবার রাত ৮টায় রাজধানীর রূপায়ণ টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সম্প্রতি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আসন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন হাসনাত।
এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে, সেটিকে আমরা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা মনে করছি। রাজনীতিবিদরাই রাজনীতি নির্ধারণ করবে। সেটি তাদের হাতেই থাকা উচিত। সে জায়গায় আমরা সন্দিহান বলেই গতকালকে স্ট্যান্ড নিতে হয়েছে। ’
বর্তমান রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ১১ মার্চের মিটিংয়ের প্রেক্ষাপট ভিন্ন ছিল। সেখানে অপরপ্রান্তে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলার অবস্থা নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের আহ্বান জানানো হয়েছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিন আগে সেনাপ্রধানের একটি বক্তব্য আপনারা দেখেছেন। এটিকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসেবেই ধরা হয়েছে। অন্তর্বর্তী সরকারপ্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে, যেভাবে আওয়ামী লীগসহ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে। এসব সার্বিক বিষয়ে আলোচনার জন্য আহ্বান করা হয়েছে। আমার স্ট্যাটাসে স্ট্রেটফরওয়ার্ড রয়েছে।
নিরাপত্তা ঝুঁকিতে আছেন কী না জানতে চাইলে তিনি বলেন, ৫ আগস্টের আগে আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছি। তখন রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল। যতক্ষণ ছাত্র-নাগরিক ও ফ্যাসিবাবিরোধী রাজনৈতিক শক্তিগুলো এক রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো নিরাপত্তা শঙ্কা বোধ করছি না।
তিনি বলেন, আওয়ামী লীগ এখনো কোথাও অপরাধের জন্য অনুশোচনাবোধ করেছে? গণহত্যা যে চালিয়েছে, তার অপরাধই স্বীকার করেনি। আওয়ামী লীগকে দল হিসেবে আগে বিচার করতে হবে। অপরাধ স্বীকার করতে হবে। তারপর অন্য কোনো আলোচনা হলে হতে পারে।
হাসনাত বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ-তিনটিই অপ্রাসঙ্গিক। এটিকে যদি দেশি বা বিদেশি ষড়যন্ত্র, এজেন্সি থেকে কোনো ধরনের অপচেষ্টা চালানো হয়-আমরা সাধারণ মানুষ ছাত্র-নাগরিক এবং দেড় দশক ধরে যারা নির্যাতিত নিপীড়িত বঞ্চিত, গুম, খুন, হত্যার শিকার হয়েছে, তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিকভাবে নির্যাতিত ক্রিয়াশীল দলগুলোর কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ; কোনো এজেন্সি এবং কোনো বিদেশি কোনো কর্তৃপক্ষের কাছে নয়।
(ওএস/এএস/মার্চ ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি
- 'প্রতিক্রিয়াশীল মহল গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বাধা দান করছে'
- প্রেমিকের প্ররোচনায় কণ্যা শিশুকে শ্বাসরোধে হত্যা
- প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা, একাধিক গুলিবিদ্ধ
- শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা
- ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- দেইলগাও সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিজবুল কোরআন প্রতিযোগিতা
- কাশিয়ানীতে সাব রেজিস্ট্রার অফিসের জমি দখলের অভিযোগ
- শ্রীনগরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা
- ‘অনেকদিন পর নানি বাড়ী এসেছি, ধানের শীষে ভোট চাইতে’
- ভারত পানি বন্টনের এখনো কোন সুরাহা দেয়নি: ফখরুল
- ফরিদপুরের কানাইপুরে পুকুরে মিললো বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র
- মানবদরদী চিকিৎসক ডাঃ বীরেন্দ্রনাথ অধিকারীর মহাপ্রয়াণ দিবসে ধর্মীয় আয়োজন
- ময়মনসিংহ ১ নম্বর পুলিশ ফাড়ীর নবাগত ইনচার্জ ইনেসপেক্টর মাহাবুব মিল্কী
- ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা
- মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার
- সোনাতলায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
- ‘আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস’
- ‘দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার’
- জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম
- কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি
- পাবনা–৪ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
-1.gif)








