ভালো নেতা খোঁজার আগে ভালো ভোটার হতে হবে: সারজিস আলম
শাহ্ আলম শাহী, দিনাজপুর : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, 'ভালো নেতা খোঁজার আগে- ভালো ভোটার হতে হবে। লোভ লালসার উর্দ্ধে থেকে সৎ ও বিবেকবান ভোটারাই যোগ্য প্রার্থী নির্ধারণ করতে পারলে- আগামীতে দেশের কল্যাণ সম্ভব হবে। কিছু সুযোগ সুবিধার জন্য অযোগ্যে নেতার কাছে বিক্রি হলে দেশের পরিবর্তন সম্ভব নয়। প্রশাসনে যারা ভালো কাজ করছেন তাদের সুনাম এবং যারা মন্দ কাজ করছেন তাদের বদনাম সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে পোস্ট করুণ। সারা দেশে ছড়িয়ে দিন। এতে প্রকৃত বিষয় ধরা পড়বে।'
আজ বুধবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় এনসিপির পথসভায় তিনি এ কথা বলেন।
পথসভায় তিনি বলেন, আগামীর বাংলাদেশে দেশে কোন চাঁদাবাজ থাকবে না। যত ক্ষমতাধর হউক না কেন যেখানে চাঁদাবাজি হবে সেখানেই তাদের প্রতিহত করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার চেয়ে বড় চাঁদাবাজ আর কেউ ছিলনা। তার যখন পতন হয়েছে, ঠিক সেভাবে দেশের সকল চাদাবাজদের পতন সম্ভব এবং আমরা সেটা করে দেখাবো।
তিনি বলেন, অনেকে মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে, থানায় ও ভূমি অফিসে এখনও ঘুষ নিচ্ছে। দেশের জনগণকে আওয়াজ তুলতে হবে। তা না হলে জুলাই আন্দোলন যে চেতনা থেকে হয়েছে তা সফল হবে না।
সারজিস আলম আরো বলেন, যে জুলুম করে তার উপরও জুলুম নেমে আসে, যার বড় প্রমাণ শেখ হাসিনা। যারা মাদক ব্যবসা করছে, চাঁদাবাজি করছে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই কাজ করছে। কিন্তু তারা শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আর আপনাদের মতো দু’একজন পাতি মাস্তান-চাঁদাবাজকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে।
আমরা একবারও বলছি না যে, আপনারা আমাদের এনসিপির নেতাদেরকেই ভোট দিন। শুধু নেতা ভালো হলে হবে না, ভোটারদেরও ভালো হতে হবে। সামান্য কিছু টাকা ও সুবিধার জন্য খারাপ মানুষের কাছে নিজেদেরকে বিক্রি করে দেবেন না। যদি তা করেন তাহলে সুন্দর বাংলাদেশ গঠন সম্ভব হবে না। তাই আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় তিনি বলেন, শেখ হাসিনা একদিনে নয়, ১৫ বছরে দেশের সিস্টেমগুলো নষ্ট করেছে। তেমনি দেশ গঠনে সিস্টেমগুলোকে ঠিক করতে সময় লাগবে।
পথসভায় সারজিস আলমের নেতৃত্বে সারোয়ার সাঈদ লিওন, সাদিয়া ফারজানা, দিনাজপুরের একরামুল হক আবির, রেজাউল করিম সহ এনসিপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে তিনি সফরের দ্বিতীয় দিনে বোচাগঞ্জ, কাহারোল বীরগঞ্জ ও সদর উপজেলায় পথসভায় বক্তব্য রাখেন।
(এসএস/এসপি/মে ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি
- 'প্রতিক্রিয়াশীল মহল গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বাধা দান করছে'
- প্রেমিকের প্ররোচনায় কণ্যা শিশুকে শ্বাসরোধে হত্যা
- প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা, একাধিক গুলিবিদ্ধ
- শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা
- ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- দেইলগাও সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিজবুল কোরআন প্রতিযোগিতা
- কাশিয়ানীতে সাব রেজিস্ট্রার অফিসের জমি দখলের অভিযোগ
- শ্রীনগরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা
- ‘অনেকদিন পর নানি বাড়ী এসেছি, ধানের শীষে ভোট চাইতে’
- ভারত পানি বন্টনের এখনো কোন সুরাহা দেয়নি: ফখরুল
- ফরিদপুরের কানাইপুরে পুকুরে মিললো বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র
- মানবদরদী চিকিৎসক ডাঃ বীরেন্দ্রনাথ অধিকারীর মহাপ্রয়াণ দিবসে ধর্মীয় আয়োজন
- ময়মনসিংহ ১ নম্বর পুলিশ ফাড়ীর নবাগত ইনচার্জ ইনেসপেক্টর মাহাবুব মিল্কী
- ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা
- মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার
- সোনাতলায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
- ‘আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস’
- ‘দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার’
- জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম
- কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি
- পাবনা–৪ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
-1.gif)








