‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না’
স্টাফ রিপোর্টার : এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, এই সরকার যদি নির্বাচন করতে না চায়, তবে এর দায়-দায়িত্বও তাদেরই নিতে হবে। জনগণ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিয়েই প্রশ্ন উঠতে পারে। দেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না।
শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, বিএনপি কখনোই জুন মাসে নির্বাচনের কথা বলেনি। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। ‘ডিসেম্বর’ কথাটা আমরাই বলিনি, ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা) নিজেও বলেছেন।
টোকিওতে অবস্থানরত প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, দুঃখ লাগে—দেশে না থেকে দেশের বিরুদ্ধে বিদেশে বসে বদনাম করছেন। এতটুকু লজ্জাও লাগলো না। একটি দল নির্বাচন চায় বলে বলছেন, অথচ আমরা বলি, একটি ব্যক্তি নির্বাচন চায় না—আর সে ব্যক্তি হচ্ছেন ড. ইউনূস।
সরকারের ‘সংস্কার’ প্রক্রিয়া বিষয়ে বিএনপির এ প্রভাবশালী নেতা বলেন, সরকার এখন সংস্কার সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে, যেখানে তারা আজ নির্বাচনই চায় না। তারা সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করেছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে থেকেই সংস্কার করেছেন, দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে থেকে উন্নয়ন এনেছেন। বিদেশ থেকে সংস্কার আনেননি।
(ওএস/এএস/মে ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- ফুলপুরে কাজিয়াকান্দা কামিল মাদরাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত
- সিলেটি সংসদ সদস্যদের কাছে খোলা চিঠি
- দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক আগুন, দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার
- হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক
- উদ্ভাবনী শক্তিতে আসুক বৈশ্বিক মুক্তি ও সমৃদ্ধি
- দিনাজপুরে প্রথম সিসি ক্যামেরার আওতায় এসএসসি পরীক্ষা
- জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
- লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত
- প্রথম সাক্ষাতে শিশুদের সঙ্গে গান গাইলেন ওবামা-মামদানি
- দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
- ‘জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী’
- ‘দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে’
- শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ পেশা, ২৯ শিক্ষককে মাউশির শোকজ
- গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু
- দৌলতদিয়ায় এক কাতল ৬৮ হাজারে বিক্রি
- সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
- ‘ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি’
- আবারো পাঁচ টুর্নামেন্টের প্রতিশ্রুতি বাফুফের
- ‘আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পেয়েছি’
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল চেয়ে রিট
- ‘হামের টিকা নিয়ে অবহেলা করেছে বিগত সরকার’
- বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন
- সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ
- ‘ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধে শতাধিক শত্রুসেনা নিহত হয়’
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- বইমেলা স্থগিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








