‘মনোনয়ন পেতে নড়াইলে অতিথি পাখির আনাগোনা বেড়ে যায়’
রূপক মুখার্জি, নড়াইল : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, '১৭ টি বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন বিএনপির নেতাকর্মীরা। বিগত দিনে আপনারা (বিএনপি নেতাকর্মীরা) অনেক নির্যাতিত হয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন, জেল জুলুম সহ্য করেছেন।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মনোনীত প্রার্থীকে জয়লাভ করানোর জন্য কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, 'সুসময়ে নড়াইলের দুইটি আসনে মনোনয়ন পেতে অতিথি পাখিদের আনাগোনা বেড়ে যায়। বসন্তের কোকিলের মতো এরা আসে, আবার বসন্ত শেষে উড়ে গেলে জনগনের কি হবে সেটার খোঁজও রাখবেন না।"
বুধবার (১১ জুন) বিকালে নড়াইলের কালিয়া ডাকবাংলো চত্বরে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি সভাপতি বক্তব্যে আরও বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ৩ মাস কারাবন্দী ছিলেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরাই আন্দোলন সংগ্রাম করেছি। তখন টাকাওয়ালারা থেকেছেন এসির মধ্যে। সামনে দলেন সুদিন দেখে মনোয়ন পেতে কতিপয় স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে টাকা খরচ করছেন। আপনাদের হাতে কিছুই আসবেনা, টাকাও শেষ হবে আর ওই নেতাকর্মীও তখন আপনাদেরকে চিনবে না। আপনাদের যদি নির্বাচন করার খায়েশ থাকে, আমাদেরকে জানান, জনগনের মাঝে আসুন। বিএনপির জনসভায় যোগ দিন, দলের আদর্শ নিয়ে কাজ করুন, তাহলে আমারা আপনাদের আমন্ত্রণ জানাবো। জনসম্পৃক্ততা গড়ে তুলুন, জনাব তারেক রহমান ও বিএনপি কেন্দ্র থেকে যাকেই মনোনয়ন দিবে আমরা তার হয়ে কাজ করবো।
বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনিই বাংলাদেশকে বিশ্ব দরবারে চিনিয়েছেন। আরাফাতের ময়দান ধুধু মরুভূমি, হাজীদের হজ্ব করতে কতো কষ্ট হতো। জিয়াউর রহমান মরুভূমির মধ্যে নিমগাছ রোপন করেছিলেন, সেই গাছের তলে হাজীরা একটু প্রশান্তির ছায়া পায় আর তার জন্য দোয়া করেন। দলীয় নেতাকর্মীদের প্রতি দলটির জেলা সভাপতি আহ্বান জানান, এক হয়ে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা মোতাবেক চলুন। নিজেদের মধ্যে বিবেধ ভুলে দলের জন্য কাজ করুন। আওয়ামী লীগের প্রেতাত্মা ও হাইব্রিডদের দলে ভেড়ালে পরিনতি অনেক খারাপের দিকে যাবে।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টির মধ্যে হাজারো নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মরণে দোয়া ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, কালিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি আসজাদুর রহমান মিঠু, নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু প্রমূখ।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বলেন, শহীদ জিয়া ছিলেন জাতির এক মহানায়ক, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।
অনুষ্ঠান শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
(আরএম/এসপি/জুন ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- নিউ ইয়র্কের পেন স্টেশনে ছুরি হামলায় আহত ৫, সন্দেহভাজন আটক
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
- ‘৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না’
- ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
- হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হলে বিবেচনা করা হবে’
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







