নীলফামারী-২
বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারী-২ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী বাছাইয়ের মাঠে দিন দিন বাড়ছে উত্তাপ। সরাসরি রাজপথের রাজনীতি থেকে তৃণমূল পর্যায়ের গলি-মহল্লা—সবখানেই বিএনপি সমর্থকরা নিজ নিজ পছন্দের প্রার্থীকে নিয়ে সক্রিয় হয়ে উঠেছেন। একদিকে পোস্টার, ব্যানার, গণসংযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা—সবখানেই প্রার্থীদের নাম ঘুরছে। ফলে জেলা রাজনীতিতে এক নতুন মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা আ খ ম আলমগীর সরকার জেলার রাজনীতিতে প্রবল প্রভাব রাখছেন। জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম থেকে আন্দোলন-সংগ্রাম—সবখানেই তার সরব উপস্থিতি রয়েছে।
স্থানীয় পর্যায়ের অনেকে বলছেন, আলমগীর সরকারের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ তাকে মনোনয়ন দৌড়ে শক্ত অবস্থানে রেখেছে। তিনি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পর্যায়ের আন্দোলন, মিছিল, সভা-সমাবেশকে নেতৃত্ব দিয়ে আসছেন, যা তাকে কর্মীসমর্থকদের কাছে আলাদা গুরুত্ব এনে দিয়েছে।
জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এম সাইফুল্লাহ রুবেল নীলফামারীর যুবসমাজে বেশ জনপ্রিয়। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি মাঠের আন্দোলন, মিছিল, মিটিং-এ সরাসরি অংশগ্রহণ করে এসেছেন। তৃণমূল পর্যায়ে যুবসমাজকে সঙ্গে নিয়ে দলীয় কার্যক্রম সক্রিয় রাখা এবং প্রয়োজনে রাজপথে প্রথম সারিতে থাকার কারণে রুবেলের প্রতি তরুণ ভোটারদের এক ধরনের আস্থা তৈরি হয়েছে।
তরুণ নেতৃত্বের নতুন মুখ হিসেবে দলের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন আর সবুজ চত্বরে রাজনীতি করা রেদওয়ানুল হক (বাবু) বিএনপির রাজনীতিতে এক পরিচিত মুখ। স্যার এ. এফ. রহমান হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য হিসেবে দীর্ঘ সময় ধরে তিনি ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন। দলীয় আদর্শ ও নীতি অনুসরণ করে রাজপথের নানা আন্দোলনে সক্রিয় থাকার কারণে কেন্দ্রীয় নেতাদের সাথেও তার সুসম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
বর্তমানে তিনি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। জেলার বিভিন্ন উপজেলায়, ইউনিয়নে এবং শহরের ওয়ার্ড পর্যায়ে তার সমর্থকরা গণসংযোগ, লিফলেট বিতরণ, আলোচনা সভা আয়োজনের মাধ্যমে বাবুর নাম প্রচার করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, কেন্দ্রীয় রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ততা এবং তরুণ-শিক্ষিত নেতৃত্বের ইমেজ তাকে মনোনয়ন দৌড়ে আলাদা অবস্থানে রাখছে।
নীলফামারীর রাজনীতির মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ নাম অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসে জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবন থেকে রাজপথের আন্দোলন-সংগ্রামে সরাসরি যুক্ত থাকার কারণে নেতাকর্মীদের কাছে তিনি একজন অভিজ্ঞ ও সাহসী নেতা হিসেবে পরিচিত। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া এই নেতা এবারও মনোনয়ন প্রত্যাশা করছেন। ইতিমধ্যেই তার সমর্থকরা শহর থেকে গ্রাম, হাট-বাজার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার, ব্যানার, ভিডিও বার্তার মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।
এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল বলেছেন, “আমি দলীয় আদর্শে বিশ্বাসী হয়ে রাজপথের আন্দোলন করেছি, আগামীতেও করবো। নীলফামারীর উন্নয়নে আমার স্বপ্ন আছে, প্রতিজ্ঞা আছে।”
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনকে সক্রিয় রাখা, তৃণমূল পর্যায়ে সম্পর্ক মজবুত রাখা এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সমন্বয়—এই তিনটি বিষয়কে গুরুত্ব দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। জেলা বিএনপির অনেক নেতা-কর্মী মনে করছেন, শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের দিকনির্দেশনা, মাঠের গণসংযোগ ও সংগঠনভিত্তিক অবস্থান মিলিয়ে যার গ্রহণযোগ্যতা বেশি হবে, তাকেই মনোনয়ন দেওয়া হতে পারে।
স্থানীয় পর্যায়ের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আ খ ম আলমগীর সরকারের সাংগঠনিক শক্তি, এম সাইফুল্লাহ রুবেলের যুব নেতৃত্ব, রেদওয়ানুল হক (বাবু)-এর ছাত্র রাজনীতির পরিচিতি এবং কাজী আখতারুজ্জামান জুয়েল-এর রাজপথের অভিজ্ঞতা—এই চারটি ধারা মিলিয়ে নীলফামারী-২ আসনে বিএনপির প্রার্থী বাছাইয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। কে শেষ পর্যন্ত দলীয় নেতৃত্বের আস্থা অর্জন করবেন—তা এখনই বলা যাচ্ছে না।
এদিকে সাধারণ ভোটাররা বলছেন, নীলফামারীর উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন—এসব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে যে প্রার্থী তৃণমূলে বাস্তবভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করতে পারবেন, তিনিই ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হবেন। তাই প্রার্থী নির্বাচনের সাথে সাথে স্থানীয় উন্নয়নের রূপরেখা কেমন হবে, সেদিকেও নজর রাখছে সাধারণ মানুষ।
পর্যবেক্ষকরা মনে করছেন, নীলফামারী-২ আসনের বিএনপির এই প্রার্থী বাছাই লড়াই দলের জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি তৃণমূল রাজনীতিকে আরও সক্রিয় ও শক্তিশালী করার এক অনন্য সুযোগ। এখন দেখার বিষয়, দলের শীর্ষ নেতৃত্ব শেষ পর্যন্ত কার কাঁধে নীলফামারী সদর আসনের দায়িত্ব তুলে দেন—এবং সেই নেতৃত্ব আগামী নির্বাচনে কতটা জনসমর্থন নিয়ে ভোটের মাঠে নামতে সক্ষম হন।
(ওকে/এসপি/জুলাই ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- 'রাজাকাররা যে কোনো লোককে গ্রেফতার করতে পারবে'
- সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা
- বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ডে মনোনীত ফরিদপুরের বিপ্লব মালো
- বন্দর নয়, মানদণ্ড গড়ার সময় এখন বাংলাদেশের
- অটো রিকশাচালক নাঈম হত্যায় দুইজনের যাবজ্জীবন
- জামায়াত এমপি নজরুলের ভিডিও নিয়ে দিনভর নানা তর্ক-বিতর্ক
- নির্মাণের সাত দিনেই ভেঙে গেল চেয়ারম্যানের নির্মিত ড্রেন
- ২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার
- বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
- উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
- রেমিট্যান্স বনাম প্রবাসীদের অদেখা অশ্রু
- গোপালগঞ্জে গেস্ট হাউজ থেক ৫ নারীসহ আটক ১১
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- নড়াইলে শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা, ধর্ষক পলাতক
- কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
- কালিগঞ্জে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘাতককে হত্যার পর ঘরবাড়ি ভাঙচুর
- মুখস্থ বনাম দক্ষতা: আগামীর বৈশ্বিক প্রস্তুতি
- তালায় প্রধান শিক্ষকের নির্দেশ না মানায় নৈশপ্রহরীকে মারপিটের অভিযোগ
- গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতের যোগদান
- টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা থেকে রক্ষা পেল পানি বন্দি ৩শ পরিবার
- গোপালগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
- ‘মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে’
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- কাঁঠাল
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
-1.gif)








