‘নাহিদের ‘অসভ্য’ উক্তিতে দেশের মানুষ কষ্ট পেয়েছে’
স্টাফ রিপোর্টার : ‘মুজিববাদের চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি’-নাগরিক ঐক্যের আহ্বায়ক নাহিদ ইসলামের এই মন্তব্যের জবাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, কোনো রাজনৈতিক দল বা নেতা, যারা ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায়, তাদের মুখে এমন ‘অসভ্য উক্তি’ দেশের মানুষ মেনে নিতে পারেনি।
মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আজকের চলমান রাজনৈতিক সংকট আওয়ামী লীগের সৃষ্টি। এই সংকটের পরিসমাপ্তি এখনও হয়নি। ১৬ বছরের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে, ভোটাধিকার, গণতন্ত্র ও দেশের মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করে জুলাই-আগস্ট বিপ্লব সংঘটিত হয়েছিল। তখন মনে হয়েছিল, আর আওয়ামী লীগ নেই। এ দেশে আর দুঃশাসন থাকবে না, দিনের ভোট রাতে হবে না, ‘আয়না ঘর’ হবে না, নির্যাতনকারী বাহিনী গঠিত হবে না, অপরাধ সংগঠিত হবে না।
ফারুক আরও বলেন, আমরা আশা করেছিলাম, দেশের সব দল যারা আন্দোলন-সংগ্রাম করেছে, যারা নির্বাচনের জন্য আত্মাহুতি দিয়েছে, সেই রক্তের প্রতি সম্মান দেখিয়ে আবারও জুলাই-আগস্টের মতো ঐক্য সৃষ্টি করে একটি নির্বাচনের পথে এগিয়ে যাব। কিন্তু একটি গোষ্ঠী আমাদের ঐক্যে ফাটল ধরাতে চায়, তারা বিদেশে বসে কালো টাকার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের মোকাবিলা করতে হলে তারেক রহমান, মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, তা বন্ধ করতে হবে।
ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে হলে আবার ঐক্যবদ্ধ হতে হবে বলেও উল্লেখ করেন এই নেতা।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা দল গঠন করেছেন, দেশের মানুষের কাছে যাবেন, ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন-আপনাদের এই অবদান আমি কখনো অস্বীকার করি না। কিন্তু আপনারা দল গঠনের পর যে মন্তব্য করলেন-‘মুজিববাদের চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি’-এতে খুব কষ্ট লেগেছে, ব্যথা পেয়েছি। যারা ক্ষমতায় যেতে চায়, তাদের মুখে এমন অসভ্য উক্তি বাংলাদেশের মানুষ মেনে নেয় না।
তিনি বলেন, তারেক রহমান ১৬ বছর বিদেশে থেকেও বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করেছেন, গণতান্ত্রিক আন্দোলনের শক্তি জুগিয়েছেন। তার বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার করা দেশের মানুষের জন্য অপমানজনক। যারা এই ভাষা ব্যবহার করেছেন, তারা যেন ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করেন।
তিনি আরও বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই মিলে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে সরকারে বসিয়েছি। সেই আসনের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব।
তারেক রহমানকে নিয়ে কটূক্তি রাজনীতিকে ঘোলাটে করে তুলছে বলে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, যদি আমাদের ১৬ বছরের আন্দোলন, রক্তে অর্জিত সফলতা এবং আসন্ন নির্বাচনের ব্যাঘাত ঘটে, তবে তার দায় আপনাদের নিতে হবে।
জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, এত জ্বালা কেন? এত অহংকার কেন? আপনাদের ইতিহাস আমরা জানি, বাংলার মানুষ জানে। অতএব, ইতিহাস আলোচনা করতে গেলে দায় কার ওপর পড়ে, সেটা আপনারা ভালো করেই জানেন। আমরা নতুন করে কিছু বলতে চাই না। শুধু এটাই বলবো-আমাদের নেতা তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে অশোভন মন্তব্য থেকে বিরত থাকুন।
সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এবিএম ফারুক। আরও বক্তব্য দেন মোজাম্মেল হোসেন সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
(ওএস/এএস/জুলাই ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- 'মুক্তিফৌজের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হবেই'
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
- পহেলা আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, তথ্য লুকাতে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বাধা
- প্রাথমিক বৃত্তিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
- কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
- বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ
- জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি
- আদমদীঘি উপজেলা শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২
- মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, নিজেই দিলেন পুলিশে
- ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা
- একজন জমির উদ্দিন সরকার
- হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তারে ঐক্য পরিষদের ক্ষোভ, মুক্তির দাবি
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি
- পাঁচ বছরে বাংলাদেশ ও উগান্ডার ৪ লাখ শিশু পাবে খেলাভিত্তিক শিক্ষার সুযোগ
- ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়’
- আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- গাজীপুর সিভিল সার্জন’র বিরুদ্ধে বিভাগীয় মামলা
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে কৌশিকের গৌরবময় সাফল্য
- সুবর্ণচরে জমির বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ
- মুকসুদপুরে হাজারও বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সমাগম
- বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে বিসিবি
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আয়না থাকুক ঝকঝকে
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







